দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

ছবি: আগামীর সময়
দেশে হামের টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনের হার ১২২ শতাংশে পৌঁছেছে বলে জানিয়েছেন সরদার মোঃ শাখাওয়াত হোসেন। তিনি জানান, এখন পর্যন্ত দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে এবং প্রথম ধাপে টিকাদান কার্যক্রম চালানো ১৮টি উপজেলায় সংক্রমণের হার নেমে এসেছে প্রায় শূন্যে।
সোমবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুমিল্লা সদর জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। পবিত্র ঈদুল আজহার আগে হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসাসেবা সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, তা দেখতে তিনি হাসপাতাল দুটি পরিদর্শনে যান।
ইয়াবা কারবারিকে গণধোলাই
২৫ মে ২০২৬
হামে সংক্রমণ ও মৃত্যু নিয়ে সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে স্বাধীন তদন্ত চাইবে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী মন্তব্য করেন, “আমি যদি ১০ জন মানুষকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েও হামে সংক্রমণে মায়ের বুক খালি হওয়া থামাতে না পারি, তাহলে কি আমি রক্ষা পাব? শুধু শাস্তি দিলেই সমস্যার সমাধান হবে না।”
তিনি উল্লেখ করেন, সরকারের প্রধান লক্ষ্য হলো হামে আক্রান্ত শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং কোনো মা যেন সন্তান হারানোর বেদনা না পান।
পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সংকটের কথাও শোনেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের খাবারের মান যাচাই করেন এবং রোগীদের বিভিন্ন অভিযোগ সম্পর্কে খোঁজ নেন।







