Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
সবুজ স্বপ্ন বুনছেন শাকির
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ইয়াবা কারবারিকে গণধোলাই

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১৭:১৯
ইয়াবা কারবারিকে গণধোলাই

ছবি: আগামীর সময়

ভোলার চরফ্যাশন উপজেলা-এর দক্ষিণ আইচা এলাকায় ৯৩ পিস ইয়াবাসহ বাবুল (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করে গণধোলাই দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পরে তাকে জুতার মালা পরিয়ে বাজারে ঘোরানোর পর হস্তান্তর করা হয় পুলিশের কাছে।

সোমবার দুপুর ১টার দিকে দক্ষিণ আইচা বাজারের পণ্ডিত বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আটক বাবুল চরমানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মুছা মাঝির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিস্তার নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছিল। যুবসমাজের অবক্ষয় ঠেকাতে স্থানীয় ছাত্র-জনতা সংগঠিত হয়ে বাবুলকে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক করে। এ সময় তার কাছ থেকে ৯৩ পিস ইয়াবা এবং একটি টিভিএস মোটরসাইকেল জব্দ করা হয়।

আরও পড়ুন

কোনো দিন বডিগার্ড নিয়ে চলাফেরা করিনি : বাপ্পারাজ

২৫ মে ২০২৬

পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে জুতার মালা পরিয়ে বাজার এলাকায় প্রদক্ষিণ করায়। পরে তাকে দক্ষিণ আইচা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দক্ষিণ আইচা থানা ছাত্রদল নেতা মো. সোহেল দাবি করেন, বাবুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার কর্মকাণ্ডে স্থানীয় যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি।

মো. আহসান কবির, দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জানান বাবুলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। নতুন মামলার প্রক্রিয়া শেষে বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ইয়াবা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise