Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গোলাগুলি, কিশোর নিহত

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৮
নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গোলাগুলি, কিশোর নিহত

সংগৃহীত ছবি

নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে মুস্তাকিম মিয়া নামে ১৪ বছরের ছেলে নিহত হয়েছে। উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় বুধবার সকালে এ ঘটনা ঘটে।


নিহত মুস্তাকিম ওই এলাকার সৌদি প্রবাসী মাসুদ রানার ছেলে। স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত সে। সংঘর্ষের সময় গুলিতে তার মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশ।


পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার চরাঞ্চল সায়দাবাদ এলাকায় আধিপত্যের জেরে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে। বিভিন্ন সময় সংঘর্ষে জড়িয়েছে তারা। সাম্প্রতিক কয়েক ঘটনায় একাধিক হতাহত এবং বাড়িঘরে হামলা-লুটপাট হয়। দুই পক্ষের একটির নেতৃত্বে রয়েছেন হানিফ মাস্টার এবং অপরটির নেতৃত্ব দিচ্ছেন এরশাদ মিয়া।


স্থানীয়রা জানান, এরশাদ মিয়ার অনুসারীরা বুধবার সকালে দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হানিফ মাস্টারের অনুসারীদের বাড়িতে হামলা চালালে শুরু হয় সংঘর্ষ। এসময় এরশাদ গ্রুপের সাবেক ইউপি সদস্য ফিরোজ মিয়ার ভাতিজা মাসুম ওরফে চায়না গুলি চালালে মুস্তাকিম ঘটনাস্থলেই মারা যায়।


সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এর মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনজন।


নিহতের মা শাহানা বেগম বলেন, 'সকালে আমার ছেলে ঘর থেকে বের হয়ে আঙিনায় দাঁড়িয়ে ছিল। এসময় ফিরোজ মিয়ার ভাতিজা মাসুম ওরফে চায়না তাকে গুলি করে। আমরা কোনো দলের না। যারা আমার বুক খালি করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।'


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিমল চন্দ্র ধর জানান, মুস্তাকিমকে হাসপাতালে আনা হলে প্রাথমিক পরীক্ষায় তার শরীরের বাম পাশে গুলির চিহ্ন পাওয়া যায়। গুলিটি শরীর ভেদ করে বেরিয়ে গেছে। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।


ঘটনা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে , সেনাবাহিনী ও বিজিবি।

সংঘর্ষহত্যাকাণ্ডগোলাগুলিনরসিংদী
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise