Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কালীগঞ্জের বিতর্কিত ওসি জেল্লালকে প্রত্যাহার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১৪:৪৪
কালীগঞ্জের বিতর্কিত ওসি জেল্লালকে প্রত্যাহার

ঝিনাইদহের কালীগঞ্জ থানার সদ্য প্রত্যাহার ওসি জেল্লাল হোসেন। ছবি: সংগৃহীত

কখনো সাংবাদিকের ওপর হামলাকারীদের সরিয়ে দেওয়া, কখনো মাদক কারবারির কাছ থেকে মাসোহারা আদায় কিংবা গ্রেপ্তার আসামির ফোন-মানিব্যাগ ছিনিয়ে নেওয়া। এসব অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেনকে নিয়ে এলাকায় চলছিল সমালোচনা। অবশেষে তাকে প্রত্যাহার করা হয়েছে।

গতকাল শনিবার রাত ১০টার দিকে ঝিনাইদহ পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানের সই করা চিঠিতে দেওয়া হয়েছে এই আদেশ। বলা হয়েছে, জেল্লাল হোসেনকে ঝিনাইদহ পুলিশ লাইনে ওআর (অফিস রিজার্ভ) করা হয়েছে। আর পুলিশ লাইনের ওআর কবির হোসেনকে কালীগঞ্জ থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন এসব নিশ্চিত করেছেন।

গত ১১ জুন কালীগঞ্জের বালিয়াডাঙ্গা এলাকা থেকে মাদকসহ গ্রেপ্তার করা হয় নাজমুল হোসেন নামে এক যুবককে। তাকে আদালতে পাঠানোর সময় তার দুটি স্মার্টফোন নিয়ে নেন ওসি— উঠেছিল এমন অভিযোগ। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন হলে দুটি ফোনই ফেরত পান নাজমুল। পরে ঘটনা তদন্তে হয় বিভাগীয় কমিটি।


আরও পড়ুন

‘থানায় মাসে ৬০ হাজার টাকা দিয়ে মাদক ব্যবসা করি’

১৪ জুন ২০২৬



এর তিন দিন পর গ্রেপ্তার হন এলাকার আরেক মাদক কারবারি রুপালি খাতুন। গ্রেপ্তারের আগে এলাকার লোকজন তিনি বলছিলেন, ‘প্রশাসন আমার কিছুই করতে পারবে না। আমি প্রতি মাসে থানায় ৬০ হাজার টাকা মাসোহারা দিয়ে ব‍্যবসা করি।’

এ বিষয়ে ওসি জেল্লালের ভাষ্য ছিল, ‘কেউ প্রমাণ দিতে পারবে না যে কালীগঞ্জ থানার কাউকে মাদকের একটি টাকা দিয়েছে। কেউ যদি প্রমাণ দিতে পারে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

গত ২৩ জুন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। তবে তা অস্বীকার করেন ওসি জেল্লাল। আবার বিজুর সমর্থকরা অভিযোগ করেন, বিজুর মোবাইল ও মানিব্যাগ পুলিশ নিয়ে গেছে।

ওসি জেল্লাল তখন বলেছিলেন, পুলিশ আসার খবরে বিজু পালিয়ে যায়। এ সময় তার মোবাইল পড়ে যায়। তবে কোনো মানিব্যাগ পাওয়া যায়নি।


আরও পড়ুন

যোগদান রাতে, পরদিন প্রত্যাহার বাহুবল থানার ওসি

২৩ জুলাই ২০২৬



এরপর ১৭ জুলাই ওসি জেল্লালের সামনে দৈনিক যুগান্তরের প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগ ও নাগরিক টিভির মিশন আলীর ওপর হামলা হয়। এ সময় ওসির বিরুদ্ধে হামলাকারীদের নিরাপদে সরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। হামলাকারীদের সঙ্গে থানায় সালিশ বসানোর অভিযোগও ওঠে।

স্থানীয় সংবাদকর্মী মিশন আলী বললেন, ‘ওসির সামনে তার পেটুয়া বাহিনী সাংবাদিকদের ওপর হামলা করে, আর ওসি তাদের নিরাপদে স্থান ত্যাগ করিয়ে দেয়। এই ওসির বিরুদ্ধে আসামির ফোন গায়েব, মাদক কারবারিদের কাছ থেকে মাসিক টাকা নেওয়াসহ বিভিন্ন অভিযোগ আছে।’

একের পর এক এসব ঘটনায় জেল্লাল হোসেন হয়ে উঠেছিলেন বিতর্কিত। তাকে প্রত্যাহারের খবরে স্থানীয় অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তোষ জানিয়েছেন।

ওসিপ্রত্যাহারপুলিশদুর্নীতিঅনিয়ম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন