বান্দরবান
ডুবে যাওয়ার ৪৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি আরেফিনের
বান্দরবান প্রতিনিধি

শিশু আরেফিন (১১)
পানিতে ডুবে নিখোঁজের ৪৮ ঘণ্টা পরও (রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত) শিশু আরেফিনের সন্ধান মেলেনি। গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বান্দরবান শহরের বালাঘাটা পয়েন্টে সাঙ্গু নদীতে হাত-মুখ ধুতে গিয়ে ডুবে যায় আরেফিন (১১)।
বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ জানান, শুক্রবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা খোঁজাখুঁজি করে তাকে পায়নি।
তার ভাষ্য, শনিবার সকালে চট্টগ্রাম থেকে আসা ডুবুরিরা ধোপাছড়ি ও দোহাজারীর দিকেও অনুসন্ধান করে। পরে খোঁজ না পেয়ে রাতে উদ্ধার অভিযান বন্ধ করে দেয়।
তার বাবা এনামুল হক বললেন, আরেফিনকে তো আর জীবিত পাওয়া যাবে না। আল্লাহ যেন তার মরামুখ দেখা এবং দাফনের ভাগ্যটি আমাদের দেন।




