Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শিবচরে দাম কম চামড়ার, লোকসানের শঙ্কা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ মে ২০২৬, ১৩:৩৯
শিবচরে দাম কম চামড়ার, লোকসানের শঙ্কা

মাদারীপুরের শিবচরে লোকসানের শঙ্কায় আছেন পশুর চামড়া ব্যবসায়ীরা। স্থানীয় বাজারে চাহিদা কম থাকায় এবারও কম দামে চামড়া বিক্রি করতে হচ্ছে বলে অভিযোগ তাদের। চামড়া শিল্পে সংশ্লিষ্টরা বলছেন, সরকার চলতি বছর লবণযুক্ত চামড়ার দাম বাড়ালেও বাস্তবে তার প্রতিফলন বাজারে দেখা যাচ্ছে না। ফলে দেশের চামড়া শিল্পে আবারও সংকট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

শিবচরে এখন বড় গরুর চামড়া ৪০০ থেকে ৭০০ টাকা, ছোট গরুর চামড়া ২০০ থেকে ৪০০ টাকা এবং ছাগলের চামড়া ১০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

কয়েক বছর আগেও বাড়ি বাড়ি গিয়ে চামড়া সংগ্রহ করতেন মৌসুমি ব্যবসায়ীরা। বাজারের মন্দাবস্থার কারণে কমে গেছে এই সংগ্রহ। ফলে কোরবানির পর এলাকার লোকজন নিজেরাই ছাড়িয়ে নিচ্ছেন গরুর চামড়া। অসাবধানতা বা অনভ্যস্ততায় কেটে বা ফুটো হয়ে নষ্ট হচ্ছে চামড়া।

অনেক জায়গায় চামড়া অযত্নে পড়ে থাকতে দেখা গেছে এবার।

স্থানীয় কয়েকজন মৌসুমী ব্যবসায়ী জানালেন, চামড়া কিনে লবণ লাগানো, পরিবহন ও শ্রমিক খরচ মিটিয়ে মূলধন ফেরত পাওয়াই কঠিন হয়ে পড়েছে। দ্রুত বিক্রি না হলে সংরক্ষণের অভাবে বিপুল চামড়া নষ্ট হবে বলে শঙ্কা তাদের।

শিবচরের পশুর চামড়ার ব্যবসায়ী সেলিম মিয়ার কথা, ‘চামড়ার বাজারে স্থিতিশীলতা না থাকায় কেউ বড় আকারে সংগ্রহ করতে সাহস পাচ্ছে না। ট্যানারিগুলোর বকেয়া টাকা ও কম দামের কারণে ব্যবসায়ীরা বিপাকে আছেন।’

উপজেলার স্থানীয় এতিমখানা ও মাদ্রাসা কর্তৃপক্ষও চামড়া বিক্রি নিয়ে পড়েছেন দুশ্চিন্তায়। প্রতি বছর এই আয় দিয়ে প্রতিষ্ঠান পরিচালনার বড় খরচ মেটানো হয় বলে জানান তারা। বলছেন, এবার দাম কম থাকায় কমে যাবে আয়ও। 

উপজেলার পশুর চামড়ার ব্যবসায়ীদের অন্যতম এলাকা বাহাদুরপুর বাজার। সরেজমিনে আজ দেখা গেল, মাঠে বেশ কিছু চামড়া নিয়ে বসে আছেন মাদ্রাসা শিক্ষকরা। অভিযোগ করছেন, স্থানীয় ব্যবসায়ীরা কম দামে চামড়া কিনছেন বা অনেক ক্ষেত্রে নিচ্ছেনই না। ফরিদপুর থেকে ক্রেতা এলে বিক্রি কিছুটা জমবে বলে আশা তাদের।

শিবচরে অনেক বছর ধরে চামড়ার ব্যবসায় আছেন আয়লাল হক। এবার ঢাকার ট্যানারি মালিকদের চামড়া কেনার আগ্রহ কম বলে মনে করছেন তিনি।

‘আগে তারা অগ্রিম টাকা দিয়ে শিবচর থেকে চামড়া নিতেন, এবার সেই আগ্রহ নেই। তাই আমরা স্থানীয় ব্যবসায়ীরাও হিসাব করে চামড়া কিনছি। অন্য বছরের তুলনায় এবার দাম অনেক কম। অনেক পরিবার নিজেরাই চামড়া ছাড়াতে গিয়ে কেটে ফেলছে। তারপরও বৈদেশিক মুদ্রা অর্জনকারী এ খাত টিকিয়ে রাখতে আমরা ভালো চামড়াগুলো সংগ্রহ করে লবণ দিচ্ছি।’

এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেছেন, ‘চামড়া সংরক্ষণের জন্য উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার দায়িত্বশীলদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদেরকে বিনামূল্যে লবণ ও প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়েছে। আশা করছি, শিবচরের চামড়াগুলো সঠিকভাবে সংরক্ষিত থাকবে।’

মাদারীপুরশিবচরপশুর চামড়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে,  এখন তাদেরই জানাজা

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে, এখন তাদেরই জানাজা

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প