Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ট্রাকের ধাক্কায় সিএনজির পাঁচ এসএসসি পরীক্ষার্থী আহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১৬:২৭
ট্রাকের ধাক্কায় সিএনজির পাঁচ এসএসসি পরীক্ষার্থী আহত

পাঁচ এসএসসি পরীক্ষার্থীকে বহনকারী সিএনজি অটোরিকশা

এসএসসি পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে যাওয়ার পথে সিএনজি অটোরিকশার সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুরে। এতে আহত হয়েছেন সিএনজি অটোরিকশায় থাকা পাঁচ এসএসসি পরীক্ষার্থী ও সিএনজিচালক। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার এমসি বাজার এলাকায় ঘটে এ দুর্ঘটনা। এ ঘটনায় চালকসহ আটক করা হয়েছে ট্রাকটি। সিএনজি ও ট্রাক আটক করে নিয়ে আসা হয়েছে থানায়।

আহতরা হলেন, শ্রীপুরের দক্ষিণ ধনুয়া গ্রামের জাহিদ হাসান, আবির, সজীব, আহাদ ও পাপ্পু। তারা সবাই উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার হাজি ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। সকালে শ্রীপুর পৌরসভার ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিল তারা।

আহত পরীক্ষার্থী জাহিদ হাসানের বাবা মজনু মিয়া জানান, হাজি ছোট কলিম উচ্চ বিদ্যালয় থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে আহতরা। আজ সকালে ৫ পরীক্ষার্থী একটি সিএনজিযোগে শ্রীপুর পৌরসভার ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিল। পথে সংঘর্ষ হয় ট্রাকের সঙ্গে। এতে আহত হয় পাঁচজনই। পরে তাদের উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালে নেওয়া হলে সজিব ও পাপ্পুকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান দায়িত্বরত চিকিৎসক আহাদ। জাহিদ ও আবিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিলে আহত অবস্থায় পরীক্ষায় অংশ নেয় তারা।

ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রের কেন্দ্রসচিব আবুল কালাম আজাদ জানান, দুপুর ১২টার একটু আগে কেন্দ্রে প্রবেশ করেছে দু’জন আহত পরীক্ষার্থী। পরীক্ষায় অংশ নিয়েছে তারা। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, ঘটনার পরপরই চালকসহ ট্রাক ও সিএনজি আটক করে নিয়ে আসা হয়েছে থানায়। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সিএনজিচালকও।

এ বিষয়ে প্রক্রিয়াধীন আছে আইনি ব্যবস্থা। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঁইয়া জানান, দুর্ঘটনায় আহত হয়েছে পাঁচজন শিক্ষার্থী। দু’জন পরীক্ষায় অংশ নিলেও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তিনজন। এ তিনজনের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব আমরা। তিনজনের পরীক্ষা দেওয়া না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে কর্তৃপক্ষ।

সিএনজিএসএসসি পরিক্ষার্থীদুর্ঘটনা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise