Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মতলবে চালুর আগেই সেতুতে ফাটল

  • ব্যয় হচ্ছে ২ কোটি ২০ লাখ টাকা
শরীফুল ইসলাম, চাঁদপুর
agamir somoy
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৩:২২
মতলবে চালুর আগেই সেতুতে ফাটল

সংগৃহীত ছবি

চাঁদপুরের মতলবে নির্মিত সেতুটি এখনো খুলে দেওয়া হয়নি মানুষের চলাচলের জন্য। শেষ হয়নি নির্মাণকাজও। অথচ উদ্বোধনের আগেই বিভিন্ন অংশে দেখা দিয়েছে বড় ধরনের ফাটল। প্রায় ২ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন এই সেতুর এমন চিত্র স্থানীয়দের শুধু বিস্মিতই করেনি, উদ্বিগ্নও করেছে।

স্থানীয়দের দাবি, শুরু থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, নির্মাণে অনিয়ম এবং তদারকির অভাবে সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতির। তবে ঠিকাদার এসব অভিযোগ অস্বীকার করে কাজের মান নিয়ে কোনো সমস্যা নেই বলে দাবি করেছেন।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা রিয়াদ হোসেন, ‘২ কোটির বেশি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে সেতুটি। কিন্তু কাজের মান দেখে মনে হচ্ছে না সরকারি অর্থের সঠিক ব্যবহার হচ্ছে। আমরা চাই, নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত অবস্থা যাচাই করা হোক। প্রয়োজন হলে ত্রুটিপূর্ণ অংশ ভেঙে নতুন করে নির্মাণ করতে হবে।’

স্থানীয়দের এমন অভিযোগের বিপরীতে ঠিকাদারি প্রতিষ্ঠানের অবস্থান ভিন্ন। প্রকল্পের ঠিকাদার মো. জহির দাবি করেন, সেতুর নির্মাণকাজের মান ঠিক আছে। যেসব অভিযোগ করা হচ্ছে, ভিত্তি নেই সেগুলোর।

প্রকল্পের তথ্য বলছে, মতলব পৌরসভার শহীদ উল্যাহর দোকান থেকে বড়দিয়া বাজার সড়কের ইছহাক মিজির বাড়ি সংলগ্ন এলাকায় নির্মাণ হচ্ছে প্রায় ১০০ ফুট সেতু। আগে সেখানে ১০ ফুট দৈর্ঘ্যের একটি কালভার্ট ছিল। যোগাযোগব্যবস্থা উন্নত করতে প্রায় চার মাস আগে শুরু হয় নতুন সেতুর নির্মাণকাজ। একই প্রকল্পের আওতায় সেতুর দুই পাশের সংযোগ সড়কও নির্মাণের পরিকল্পনা রয়েছে।

স্থানীয়দের কাছে এই সেতুর গুরুত্বও কম নয়। প্রকল্পটি শুধু একটি সেতু নয়, পুরো এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নের সঙ্গে যুক্ত। কিন্তু সেই উন্নয়নের স্বপ্নের মধ্যেই দেখা দিয়েছে অনিশ্চয়তা।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজ শুরুর পর থেকেই তারা একাধিকবার অনিয়মের বিষয়টি সংশ্লিষ্টদের নজরে এনেছেন। কিন্তু অভিযোগ আমলে নেওয়ার পরিবর্তে তাদের করা হয়েছে নিরুৎসাহিত। এমনকি কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় প্রতিবাদকারীদের বিরুদ্ধে আনা হয়েছে চাঁদাবাজির অভিযোগও।

বিষয়টি নিয়ে দায়িত্বশীল প্রকৌশল বিভাগের বক্তব্য পাওয়া যায়নি। প্রকল্পটির তদারকির দায়িত্বে থাকা মতলব পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) ফেরদৌস আহমেদের সঙ্গে দপ্তরে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। বরং উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়ে ফোন কেটে দেন।

এরপর উপজেলা প্রশাসনের বক্তব্যে মিলেছে ভিন্ন ইঙ্গিত। মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বর্তমান পৌর প্রশাসক কেএম ইশমামের ভাষ্য, বিষয়টি জানার পর ফাটল মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের। পাশাপাশি এখন থেকে পুরো নির্মাণকাজ তদারকি করা হবে নিবিড়ভাবে।

নির্মিত সেতুসেতুতে ফাটলবিস্মিতঅস্বীকারচাঁদপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    সংকটে পাশে নেই বেসরকারি  বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    সংকটে পাশে নেই বেসরকারি বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮

    খেলাপিরা হবেন আরও বড় খেলাপি

    খেলাপিরা হবেন আরও বড় খেলাপি

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

    চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭

    ১৫০০ কোটি টাকার ধাক্কায় পেছাল এক গ্রেড এক পেনশন

    ১৫০০ কোটি টাকার ধাক্কায় পেছাল এক গ্রেড এক পেনশন

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২

    এমপিওভুক্তদের জন্য লাগবে বাড়তি সাড়ে ১২ হাজার কোটি টাকা

    এমপিওভুক্তদের জন্য লাগবে বাড়তি সাড়ে ১২ হাজার কোটি টাকা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    স্বয়ংক্রিয় নিরীক্ষার নামে হয়রানি

    স্বয়ংক্রিয় নিরীক্ষার নামে হয়রানি

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৪

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৮

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪

    কমলাপুরে রেললাইনের পয়েন্টে আটকে গেল কিশোরের পা, আসছিল ট্রেন

    কমলাপুরে রেললাইনের পয়েন্টে আটকে গেল কিশোরের পা, আসছিল ট্রেন

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৮

    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৪

    advertiseadvertise