Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরে জলাবদ্ধতা

বেনাপোল (যশোর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১৭:০৬
টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরে জলাবদ্ধতা

ছবি: আগামীর সময়

গত দুই দিনের টানা বর্ষণে দেশের বৃহত্তম যশোরের বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন শেডে পানি ঢুকে আমদানি করা বিপুল পরিমাণ পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

জলাবদ্ধতার কারণে কোটি কোটি টাকার পণ্য পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন বলে জানান আমদানিকারক ও ব্যবসায়ীরা।

তাদের অভিযোগ, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতার কারণেই পরিস্থিতির অবনতি হয়েছে।

জানা গেছে, বন্দরের ৩ নম্বর গেটসংলগ্ন পাঁচটি শেডে হাঁটুপরিমাণ পানি জমেছে। এতে বিভিন্ন ধরনের আমদানি করা পণ্য পানিতে ভিজে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পণ্যের জন্য যথাযথ ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগও তুলেছেন ব্যবসায়ীরা।

আমদানিকারক আল মামুন জানিয়েছেন, সামান্য বৃষ্টিতেই বেনাপোল বন্দর জলাবদ্ধ হয়ে পড়ে। কোথাও হাঁটুপরিমাণ, কোথাও কোমরসমান পানি জমে থাকে।

তার ভাষ্য, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষায় কোটি কোটি টাকার পণ্য নষ্ট হয়। ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়লেও বন্দর কর্তৃপক্ষ ডেমারেজ সুবিধা দেয় না। বিশেষ করে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের গার্মেন্টস কারখানার কাঁচামাল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ক্ষতিপূরণের দাবিও জানান তিনি।

জলাবদ্ধতার খবর পেয়ে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় আমদানি-রপ্তানিকারকরাও ক্ষতিগ্রস্ত শেডগুলো ঘুরে দেখেন। ভুক্তভোগীরা দ্রুত ক্ষতিপূরণ এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের দাবি জানান।

বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক জানিয়েছেন, সামান্য বৃষ্টিতেই বন্দরের বিভিন্ন শেডে পানি জমে যায় এবং কোটি কোটি টাকার পণ্য নষ্ট হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য বন্দর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

বেনাপোল স্থলবন্দরের ডেপুটি ডিরেক্টর কাজী রতন জানিয়েছেন, টানা বৃষ্টিতে কয়েকটি শেডে রাখা পণ্য পানিতে ভিজে গেছে। পাওয়ার পাম্পের মাধ্যমে পানি অপসারণের কাজ চলছে। তবে অবিরাম বৃষ্টির কারণে কাজ ব্যাহত হচ্ছে। বৃষ্টি থেমে গেলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও জানান, ভবিষ্যতে জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

জলাবদ্ধতাবেনাপোল বন্দরযশোর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ,  ব্যর্থ হলো সি-পপ

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ, ব্যর্থ হলো সি-পপ

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল