Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

যমুনার চরে মরিচের ভালো ফলনেও দাম না পেয়ে কৃষকের মাথায় হাত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১৬:০৮
শেয়ার করুন:
যমুনার চরে মরিচের ভালো ফলনেও দাম না পেয়ে কৃষকের মাথায় হাত

যমুনার চরাঞ্চলের মরিচ ক্ষেতে কাজ করছেন কৃষকরা। ছবি: আগামীর সময়

বগুড়ার সোনাতলায় যমুনার চরাঞ্চলে আগাম জাতের কাঁচামরিচ উঠতে শুরু করেছে। চলতি মৌসুমে মরিচের ফলনও হয়েছে আশাব্যঞ্জক। তবে বাজারে সরবরাহ বেশি থাকায় দাম নেমে এসেছে মণপ্রতি ৫০০ থেকে ৬০০ টাকায়। এতে উৎপাদন খরচ ও শ্রমিকের মজুরি তুলতে হিমশিম খাচ্ছেন কৃষকরা। ভালো ফলন পেয়েও লোকসানের আশঙ্কায় তাদের মুখে হাসি নেই।

বগুড়ার ঝাল মরিচের সুনাম রয়েছে সারা দেশে। জেলার পূর্বাঞ্চলের বাঙালি ও যমুনার বিস্তীর্ণ চরাঞ্চল এখন মরিচের গাছে সবুজে ছেয়ে গেছে। আগাম জাতের মরিচ উত্তোলনের পাশাপাশি রবি মৌসুমের মরিচগাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

সোনাতলার তেকানী ও পাকুল্লা হাট ঘুরে দেখা গেছে, মরিচের সরবরাহের তুলনায় পাইকারের সংখ্যা কম। ফলে প্রতি মণ কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়। অন্যদিকে মরিচ তোলা ও পরিবহনের খরচ বেড়েছে। বর্তমান দামে মরিচ বিক্রি করে এসব খরচ মেটানোই কঠিন হয়ে পড়েছে কৃষকদের জন্য।

দাম কম হলেও কৃষকদের মরিচ তুলতে হচ্ছে। কারণ, গাছ থেকে মরিচ না তুললে নতুন ফুল নষ্ট হতে পারে। এতে পরবর্তী সময়ে ফলনও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৯১০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় জাতের বগুড়া মরিচের পাশাপাশি এবার বিজলী প্লাস, নবীন ও ১৭০১ জাতের হাইব্রিড মরিচ চাষ করেছেন কৃষকরা। হাইব্রিড জাতের ফলন বেশি হলেও স্থানীয় জাতের মরিচের ঝাল বেশি। স্থানীয় এই জাতের মরিচই বগুড়া মরিচ নামে পরিচিত।

আরও পড়ুন

ফলন ভালো হলেও দামে লোকসান গুনছেন জামালপুরের মরিচচাষিরা

১৬ নভেম্বর ২০২৬

পূর্ব তেকানী গ্রামের মরিচচাষি শাহিন জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকায় মৌসুমের শুরুতে মরিচের ভালো ফলন হয়েছে। পর্যাপ্ত সরবরাহের কারণে দাম কমেছে। গত মৌসুমে ভালো দাম পাওয়ায় এবার প্রায় চার বিঘা জমিতে মরিচ চাষ করেছেন। তার আশঙ্কা, সার ও বীজের খরচ বিবেচনায় প্রতি মণ মরিচ ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি করতে না পারলে বড় ধরনের লোকসানে পড়তে হবে।

মরিচচাষি মাহফুজা বেগম (৬৫) জানিয়েছেন, এভাবে দাম কম থাকলে তাদের লোকসান গুনতে হবে। শ্রমিকের মজুরি বাঁচাতে নিজেই মরিচ তুলছেন তিনি। মাহফুজার ভাষ্য, গত মৌসুমে ভালো দাম পাওয়ায় ধারদেনা করে এবারও মরিচ চাষ করেছিলেন। বর্তমান দাম অব্যাহত থাকলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে।

সোনাতলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন জানিয়েছেন, চলতি মৌসুমে মরিচের ফলন ভালো হয়েছে। সাধারণত ভালো দাম পাওয়ার আশায় কৃষকরা আগাম মরিচ চাষ করেন। তবে এবার দাম কম থাকায় তারা হতাশ। অবশ্য বাজারের এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী নাও হতে পারে।

কৃষকমরিচমরিচ চাষযমুনার চরবগুড়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি