শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
‘ইউক্রেনে যুদ্ধে না গেলে জেলে দলবদ্ধ ধর্ষণ করবে এইডস আক্রান্তরা’

‘ইউক্রেনে যুদ্ধে না গেলে জেলে দলবদ্ধ ধর্ষণ করবে এইডস আক্রান্তরা’

শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • পত্রিকা
  • ইপেপার
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • পত্রিকা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ আগামীর সময়

আগামীর সময় সারাদেশ

নির্বাচনের ফল পুনর্গণনার দাবিতে রংপুরে সড়ক অবরোধ, উপজেলা ঘেরাও

অনলাইন ডেস্কপ্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১৬
নির্বাচনের ফল পুনর্গণনার দাবিতে রংপুরে সড়ক অবরোধ, উপজেলা ঘেরাও

ফাইল ছবি

নির্বাচনে ভোট পুনঃগণনার দাবীতে রংপুরে মহাসড়ক অবরোধ, দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসার কর্মী-সমর্থকরা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে হারাগাছে দোকানপাট বন্ধ রেখে এলাকাবাসী রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে বিজয়ী এগারো দলীয় জোটের প্রার্থী, এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেনের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিক্ষোভ করতে থাকেন।

এতে হারাগাছের শিশু-কিশোর, যুবকসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন। নারীরা ঝাড়ু মিছিল করে ভোট পুনঃগণনার দাবী জানান। বেলা ১২টায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে কাউনিয়া উপজেলার সহস্রাধিক বিএনপি নেতাকর্মীসহ প্রার্থীর কর্মী-সমর্থকরা। ‘আখতার ভোট চোর, ভোট চুরি মানবো না-মানি না’ ইত্যাদি শ্লোগান দিতে থাকেন। সড়ক অবরোধের কারণে রাস্তার দু’ধারে কয়েক কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বিকেল ৩টায় কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা ঘটনাস্থলে গিয়ে ভোট পুনঃগণনার ব্যাপারে আশ্বস্ত করেন। এতে সড়ক অবরোধ তুলে দেন আন্দোলনকারীরা।

বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা বলেন, জনগণ আমাকে ভোট দিয়েছে। কিন্তু প্রশাসন ইঞ্জিনিয়ারিং করে ফলাফল পরিবর্তন করে দিয়েছে। জনগণের দাবী হলো ভোট পুনঃগণনা করা হোক। পুনঃগণনায় যা ফলাফল আসবে ভোটাররা তা মেনে নেবে।

তিনি বলেন, আমার কর্মী-সমর্থকরা আন্দোলন করলে আইনের কথা বলা হচ্ছে। অথচ ডিসি সাহেব যখন নির্বাচনী দায়িত্বে থেকে ফলাফল পরিবর্তন করলো তখন তারা কোন আইন-কানুন মানে নাই। আমার সন্দেহ হচ্ছে ডিসি সাহেব ভোট পুনঃগণনা করতে কালক্ষেপণ করে পুনরায় ভোট ইঞ্জিনিয়ারিং করবে।

নব-নির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন বলেন, হারাগাছে এখন ভরসার ভাড়া করা লোকেরা যা করছে তা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। প্রশাসনের কর্তারা আলোচনার মাধ্যমে আইনগতভাবে এই সমস্যার সমাধান করুন। সময় ক্ষেপন করার সুযোগ নাই। যেসব মানুষদের ভাড়া করে আনা হয়েছে তারা খেটে খাওয়া সাধারণ মানুষ। ভরসার নেতাকর্মী তাদেরকে লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে বিভ্রান্ত করছে। এই আইন লঙ্ঘনের পরিস্থিতির দায়ভার বিএনপির হাইকমান্ডকে নিতে হবে।

এদিকে একই দাবীতে সকালে পীরগাছা বাজারে এলাকায় উপজেলা বিএনপি’র সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রিটার্নিং কর্মকর্তা বরাবর ভোট পুনঃগণনার আবেদন করেন তিনি। অপরদিকে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ভোট পুনঃগণনার দাবীতে শুক্রবার রাতে বিক্ষোভ করে বিএনপি প্রার্থী সাইফুল ইসলামের কর্মী-সমর্থকরা। উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাইফুল ইসলাম জানান, প্রশাসনের যোগসাজশে ধানের শীষের অনেক ব্যালট বাতিল করা হয়েছে। অবিলম্বে ভোট পুনঃগণনা করা হলে জনগণের রায় প্রতিষ্ঠিত হবে।

উল্লেখ্য, ভোট পুনঃগণনার আবেদন দিতে শুক্রবার সকাল ১১টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের বাংলোস্থ অফিসে যান বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা। তিনি একাধিকবার জেলা প্রশাসককে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা ও অফিসের কর্মচারী মারফত সংবাদ পাঠালেও জেলা প্রশাসক দেখা করতে আসেননি।

বিকেল ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ শাহান বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসার আবেদনটি গ্রহণ করেন। প্রার্থীকে বসিয়ে রেখে জেলা প্রশাসকের দেখা না করার খবরটি হারাগাছে পৌঁছালে ক্ষোভে ফেটে পড়েন হারাগাছবাসী। বিকেল থেকে তারা দোকানপাট বন্ধ রেখে ভোট পুনঃগণনার দাবীতে বিক্ষোভ করতে থাকে। রাত ১২টা পর্যন্ত হারাগাছ বাজার, সাহেবগঞ্জ বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এমদাদুল হক ভরসার কর্মী-সমর্থকরা। রাতে হারাগাছে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে প্রার্থী এমদাদুল হক ভরসা জানান, ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাকে পরাজিত করা হয়েছে। অপরদিকে রাতে নগরীর জুলাই চত্ত্বরে বিজয়ী প্রার্থী আখতার হোসেন সংবাদ সম্মেলন করে জানান, বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকরা এনসিপি’র নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাংচুর করেছে। যার দায়ভার দলের চেয়ারম্যান তারেক রহমানকে নিতে হবে।

নির্বাচনরংপুর
    শেয়ার করুন:
    Advertisement
    মুজিবনগর সরকার কেন রাষ্ট্রপতি শাসিত ছিল

    মুজিবনগর সরকার কেন রাষ্ট্রপতি শাসিত ছিল

    ১৭ এপ্রিল ২০২৬, ২২:৪৫

    সচিবের মৃত্যু ম্যালেরিয়ায়, গত মাসে গিয়েছিলেন ক্যামেরুন

    সচিবের মৃত্যু ম্যালেরিয়ায়, গত মাসে গিয়েছিলেন ক্যামেরুন

    ১৭ এপ্রিল ২০২৬, ১৯:৪৭

    কন্যাশিশুকে খুন, গণপিটুনিতে নিহত অভিযুক্ত কিশোরের বাবা-চাচা

    কন্যাশিশুকে খুন, গণপিটুনিতে নিহত অভিযুক্ত কিশোরের বাবা-চাচা

    ১৭ এপ্রিল ২০২৬, ২৩:২৬

    ‘ইসরায়েলকে লেবাননে বোমা হামলা চালাতে নিষেধ করেছে যুক্তরাষ্ট্র’

    ‘ইসরায়েলকে লেবাননে বোমা হামলা চালাতে নিষেধ করেছে যুক্তরাষ্ট্র’

    ১৭ এপ্রিল ২০২৬, ২৩:০৩

    ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং, গরমে হাঁসফাঁস সিলেটবাসী

    ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং, গরমে হাঁসফাঁস সিলেটবাসী

    ১৮ এপ্রিল ২০২৬, ০০:১০

    মস্কো থেকে ভাবনা লিখলেন, ‘যদি থাকে নসিবে…’

    মস্কো থেকে ভাবনা লিখলেন, ‘যদি থাকে নসিবে…’

    ১৭ এপ্রিল ২০২৬, ২২:৫৮

    হরমুজ প্রণালি উন্মুক্ত করতে প্রস্তুতি ইউরোপীয় জোটের

    হরমুজ প্রণালি উন্মুক্ত করতে প্রস্তুতি ইউরোপীয় জোটের

    ১৭ এপ্রিল ২০২৬, ২২:৫১

    তেলের লাইনে রেখে যাওয়া বাইক, ১২ দিনেও মেলেনি মালিকের খোঁজ

    তেলের লাইনে রেখে যাওয়া বাইক, ১২ দিনেও মেলেনি মালিকের খোঁজ

    ১৭ এপ্রিল ২০২৬, ২১:৩১

    আলোচিত ১০ (১৭ এপ্রিল ২০২৬)

    আলোচিত ১০ (১৭ এপ্রিল ২০২৬)

    ১৭ এপ্রিল ২০২৬, ১৯:১১

    হরমুজ খুলে দিল ইরান, অবরোধে অনড় যুক্তরাষ্ট্র

    হরমুজ খুলে দিল ইরান, অবরোধে অনড় যুক্তরাষ্ট্র

    ১৭ এপ্রিল ২০২৬, ২০:৫৫

    ‘৫০ গুণ শক্তিশালী হয়ে ফিরবে আওয়ামী লীগ’—ভাইরাল এই বক্তব্য কি সত্যিই মাশরাফির?

    ‘৫০ গুণ শক্তিশালী হয়ে ফিরবে আওয়ামী লীগ’—ভাইরাল এই বক্তব্য কি সত্যিই মাশরাফির?

    ১৭ এপ্রিল ২০২৬, ২২:২৭

    মার্কিন ইতিহাসে কারা বেশি যুদ্ধবাজ

    মার্কিন ইতিহাসে কারা বেশি যুদ্ধবাজ

    ১৭ এপ্রিল ২০২৬, ১৭:৩৪

    পাম্পে তেল নিতে বিশৃঙ্খলা, ১১ চালকের অর্থদণ্ড

    পাম্পে তেল নিতে বিশৃঙ্খলা, ১১ চালকের অর্থদণ্ড

    ১৭ এপ্রিল ২০২৬, ২০:০৩

    যুক্তরাজ্যে সরাসরি হামলার হুমকি রাশিয়ার

    যুক্তরাজ্যে সরাসরি হামলার হুমকি রাশিয়ার

    ১৭ এপ্রিল ২০২৬, ২২:২৪

    হজ ক্যাম্প ও প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    হজ ক্যাম্প ও প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ১৮ এপ্রিল ২০২৬, ০০:৩১