Agamir Somoy E-Paper
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনকল্যাণে বাবা-ছেলের দৃষ্টান্ত
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

প্রান্তিক প্রচেষ্টা

হাঁসে হাসছে মোস্তাফিজুরের সংসার

  • ৫০০ হাঁস দিয়ে শুরু। এখন হয়েছে ৮ হাজার
  • মাসে ১৫ লাখ টাকার হাঁস ও ডিম বিক্রি
রাজিব হাসান, ঝিনাইদহ
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১০:২৯
হাঁসে হাসছে মোস্তাফিজুরের সংসার

সরকারি চাকরি করতেন ঝিনাইদহের মোস্তাফিজুর রহমান। অবসরের পর ফিরে আসেন গ্রামের বাড়ি সদর উপজেলার কাঞ্চনপুরে। পাশের তেঁতুলতলা গ্রামের একটি বিলে লিজ নেন ১০ একর পুকুর। সেখানেই ৫০০ হাঁস দিয়ে শুরু করেন খামার। বর্তমানে তার খামারে হাঁসের সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার। প্রতি মাসে ১৫ লাখ টাকার হাঁস ও ডিম বিক্রি করছেন তিনি।

খামারের আয়ে হাসি ফুটেছে তার সংসারে। কর্মসংস্থানও হয়েছে অনেকের। তবে প্রশিক্ষণের অভাবে খামার পরিচালনায় বেগ পেতে হচ্ছে তাকে। ডিম উৎপাদনও নেমে এসেছে অর্ধেকে। দিনে প্রায় চার হাজার ডিম পাচ্ছেন এখন।

মোস্তাফিজুরের অভিযোগ, প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে উপযুক্ত প্রশিক্ষণ পাননি তিনি। হাঁসের রোগ দেখা দিলে পাওয়া যায় না চিকিৎসা বা পরামর্শ। ডিমের নির্দিষ্ট বাজার না থাকায় তার মতো অনেক খামারিই পড়েছেন বিপাকে। বাধ্য হয়ে ডিম ও হাঁস সরবরাহ করতে হচ্ছে যশোর-মাগুরাসহ অন্যান্য জেলায়।

তিনি মনে করেন, সরকারিভাবে সুদমুক্ত ঋণের পাশাপাশি খামার টিকিয়ে রাখতে সহযোগিতা প্রয়োজন। প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে সঠিক পরামর্শ পেলে আগের মতো লাভের মুখ দেখবেন।
মোস্তাফিজুরের খামারে কাজ করেন রাব্বুল হোসেন। তিনি জানালেন, ভোরে খামার থেকে সংগ্রহ করা হয় ডিম। পরে তা পাঠানো হয় ঝিনাইদহ ও আশপাশের বিভিন্ন জেলায়।

‘খামারে ডিম উৎপাদন কমার প্রভাব পড়েছে তাদের ওপরও। কর্মচারীরা যে বেতন পান, তা দিয়ে কোনো রকমে চলে তাদের সংসার। খামারে লাভ বেশি হলে তারা আরও ভালোভাবে জীবনযাপন করতে পারবেন’— আক্ষেপ করে বলছিলেন তিনি।

অবশ্য প্রাণিসম্পদ কর্মকর্তাদের দাবি, জনবল সংকট আছে তাদের। এ কারণে সম্ভব হয় না খামারে গিয়ে পরামর্শ দেওয়া।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ এস এম আতিকুজ্জামানের ভাষ্য, লোকবল কম থাকায় খামারে গিয়ে দেওয়া যায় না পরামর্শ। তবে উপজেলা বা জেলা অফিসে কেউ এলে করা হয় সহযোগিতা।

জেলায় যত খামারি আছেন, সবাই দেখছেন লাভের মুখ। মোস্তাফিজুর রহমানও হবেন স্বাবলম্বী— এই আশা ওই কর্মকর্তার।

হাঁসসরকারি চাকরিঝিনাইদহ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    চাকরির বদলে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি, যেভাবে ফিরলেন রাজন

    চাকরির বদলে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি, যেভাবে ফিরলেন রাজন

    ২৮ আগস্ট ২০২৬, ২১:৪৭

    খাল খননে হরিলুট, শ্রমিকদের মজুরি না দিয়েই কোষাগারে টাকা ফেরত ইউএনওর

    খাল খননে হরিলুট, শ্রমিকদের মজুরি না দিয়েই কোষাগারে টাকা ফেরত ইউএনওর

    ২৮ আগস্ট ২০২৬, ২২:১৭

    জীবনের জুটি গড়ে মাঠে ভাঙেন রুবেল

    জীবনের জুটি গড়ে মাঠে ভাঙেন রুবেল

    ২৯ আগস্ট ২০২৬, ০৪:৫৪

    বন্দুক হাতে পার্কে ঘোরার ভিডিও ভাইরাল, সেই দুই তরুণ গ্রেপ্তার

    বন্দুক হাতে পার্কে ঘোরার ভিডিও ভাইরাল, সেই দুই তরুণ গ্রেপ্তার

    ২৯ আগস্ট ২০২৬, ০৫:৪১

    বনজীবীদের মনে ভয়, কাঁধে ঋণ

    বনজীবীদের মনে ভয়, কাঁধে ঋণ

    ২৯ আগস্ট ২০২৬, ০৫:৫৩

    ‘শারজাহ মডেলে’ সাজতে পারে চট্টগ্রাম বিমানবন্দর

    ‘শারজাহ মডেলে’ সাজতে পারে চট্টগ্রাম বিমানবন্দর

    ২৯ আগস্ট ২০২৬, ০৭:৩৫

    জনকল্যাণে বাবা-ছেলের দৃষ্টান্ত

    জনকল্যাণে বাবা-ছেলের দৃষ্টান্ত

    ২৯ আগস্ট ২০২৬, ০৪:০৮

    সংকট মেটাতে ‘সার কার্ড’

    সংকট মেটাতে ‘সার কার্ড’

    ২৯ আগস্ট ২০২৬, ০৮:১৮

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৩০

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৪০

    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৫৯

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৩৭

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:২৭

    গরম না কমলে কমবে না লোডশেডিং

    গরম না কমলে কমবে না লোডশেডিং

    ২৯ আগস্ট ২০২৬, ০৮:০৩

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:১৬

    advertiseadvertise