Agamir Somoy E-Paper
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
হাজারো মানুষের প্রেরণা রফিকুল
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ধামরাই

চাঁদা না দিলে সড়কে চলবে না সিএনজি, হুমকি বিএনপি নেতার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ২১:৪৭
চাঁদা না দিলে সড়কে চলবে না সিএনজি, হুমকি বিএনপি নেতার

ছবি: আগামীর সময়

চাঁদা না দিলে সড়কে সিএনজি চলতে দেওয়া হবে না, এমন হুমকি দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা ও কাওয়ালীপাড়া বাজার কমিটি। এই অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ধামরাই সিএনজি মালিক সমিতি।

আজ শুক্রবার সকালে ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালীপাড়া বাজারে ত্রিমোড় থেকে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

মানববন্ধনে সিএনজি মালিক সমিতির নেতারা অভিযোগ করেন, প্রতি মাসে আমরা কাওয়ালীপাড়া বাজার কমিটিকে ৬ হাজার করে টাকা দিই। বর্তমানে তারা সেই টাকায় সন্তুষ্ট না। তাদের আরও বাড়িয়ে দিতে হবে। এ নিয়ে বেশ কিছুদিন ধরে স্থানীয় বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবুসহ কয়েকজন নেতা ও তাদের অনুসারীরা আমাদের কাছ থেকে মাসিক ভিত্তিতে নির্দিষ্ট মোটা অঙ্কের চাঁদা দাবি করছেন। সম্প্রতি তিনি জানিয়েছেন, দাবি করা চাঁদা না দিলে বাজরে সিএনজি চলতে দেওয়া হবে না।

এ সময় শ্রমিক ও মালিকরা বললেন, আমরা সততার সঙ্গে ব্যবসা করে জীবিকা নির্বাহ করি। কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে এভাবে চাঁদা দাবি করা এবং গাড়ি বন্ধ করে দেওয়ার হুমকি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

মানববন্ধনে কাওয়ালীপাড়া সিএনজি মালিক সমিতির সভাপতি মো. আমিনুর রহমান বললেন, চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন করছি। চাঁদা দাবি করেছেন গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম বাবু, বিএনপি নেতা লাবুসহ তার অনুসারীরা।

হাসান নামে এক সিএনজিচালক জানালেন, চাঁদা দিতে অস্বীকার করায় বিএনপি নেতারা আমাদের গাড়ি চালাতে দেবেন না। আমাদের জন্য রাস্তায় জ্যাম হয় বলে এখন মিথ্যা অভিযোগ করছেন তারা। কিন্তু নেতারা ১০ হাজার ২০ হাজার টাকা নিয়ে রাস্তার মাঝখানে দোকান বসাইছেন, ফুটপাত দখল করে দোকানপাট করেছেন। জ্যাম মূলত তাদের জন্য হলেও এই কথা কেউ বলে না।

অভিযুক্ত বিএনপি নেতা ও কাওয়ালীপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চাঁদা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।

তার দাবি, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলেছেন।

কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইলিয়াস হোসেন জানান, সিএনজি মালিক সমিতির বিক্ষোভের বিষয়টি তারা অবগত। চাঁদাবাজির বিষয়ে কেউ অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ধামরাইচাঁদাবিএনপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    বনমালী

    বনমালী

    রাস্তার পাশে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ, কাভার্ড ভ্যানচাপায় এসআইসহ নিহত ২

    রাস্তার পাশে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ, কাভার্ড ভ্যানচাপায় এসআইসহ নিহত ২

    কৃষিপণ্যে হেলায় ক্ষতি বছরে ২৯ হাজার কোটি

    কৃষিপণ্যে হেলায় ক্ষতি বছরে ২৯ হাজার কোটি

    সৌদি কারাগারে বন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি : শামা ওবায়েদ

    সৌদি কারাগারে বন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি : শামা ওবায়েদ

    আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে লিয়াজোঁ করে দেশ চালাচ্ছে সরকার

    আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে লিয়াজোঁ করে দেশ চালাচ্ছে সরকার

    আগামী দুই বছর কঠিন হবে ইউরোপের জীবন

    আগামী দুই বছর কঠিন হবে ইউরোপের জীবন