Agamir Somoy E-Paper
বুধবার, ২২ জুলাই, ২০২৬
আগামীর সময়
শিক্ষিত বেকারদের সহায় সুজন
বুধবার, ২২ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

টাঙ্গাইলে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ২০:১৫
টাঙ্গাইলে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে বাবা ও তার শিশু মেয়ের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরের দিকে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের মেরিয়াঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার মাদারখোল গ্রামের খালেদুল এবং তার দ্বিতীয় শ্রেণিপড়ুয়া মেয়ে খাদিজা আক্তার। একই দিন উপজেলায় বজ্রপাতে দুটি গবাদি পশুরও মৃত্যু হয়েছে।

দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার জোহরা সুলতানা যূথী ঘটনা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, আজ দুপুরে ওই এলাকায় তীব্র বজ্রপাত হয়। নিহতরা পরিবার-পরিজন নিয়ে একই উপজেলার মেরিয়াঘোনা এলাকায় এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বেড়ানো শেষে দুপুরের পর তারা যখন নিজের বাড়ির কাছে পৌঁছান, তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়। এই সময় সিএনজিতে থাকা পরিবারের অন্য সদস্যরা দ্রুত নেমে ঘরের ভেতর ঢুকে পড়লেও বাবা ও মেয়ে কিছুটা দেরিতে নামেন।

সিএনজি থেকে নেমে মাত্র পাঁচ গজ এগোতেই আকস্মিক বজ্রপাত সরাসরি তাদের ওপর আঘাত হানে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ইউএনও যূথী জানান, দুপুরের পর উপজেলার বিভিন্ন স্থানে বৃষ্টিসহ বজ্রপাত হয়। একপর্যায়ে খালেদুল এবং তার মেয়ের মৃত্যু হয়। নিহত শিশু খাদিজা তখন তার বাবার কোলেই ছিল। এ ছাড়া একই উপজেলার জাঙ্গালিয়া এলাকায় বজ্রপাতে আরও দুটি গবাদি পশুর মৃত্যু হয়েছে।

টাঙ্গাইলবজ্রপাতে মৃত্যু
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    প্রধান উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল ও সালেহউদ্দিনের নাম ছিল

    প্রধান উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল ও সালেহউদ্দিনের নাম ছিল

    ২২ জুলাই ২০২৬, ০০:০৬

    বিসিএস ক্যাডার পরিচয়ে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলতেন মোশাররফ

    বিসিএস ক্যাডার পরিচয়ে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলতেন মোশাররফ

    ২২ জুলাই ২০২৬, ০০:৩২

    অস্ত্রোপচারের চ্যালেঞ্জে...

    অস্ত্রোপচারের চ্যালেঞ্জে...

    ২২ জুলাই ২০২৬, ০০:৫৫

    আ.লীগ নেতাদের ১০ হাজার অস্ত্র কোথায়

    আ.লীগ নেতাদের ১০ হাজার অস্ত্র কোথায়

    ২২ জুলাই ২০২৬, ০৫:৩১

    সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা করলেন স্বামী

    সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা করলেন স্বামী

    ২২ জুলাই ২০২৬, ০১:৫৪

    মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ কর্মী আটক

    মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ কর্মী আটক

    ২২ জুলাই ২০২৬, ০৫:৪৯

    পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে যুবকের মৃত্যু

    পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে যুবকের মৃত্যু

    ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫

    ইরানের পারমাণবিক স্থাপনায় আবারও হামলার হুমকি ট্রাম্পের

    ইরানের পারমাণবিক স্থাপনায় আবারও হামলার হুমকি ট্রাম্পের

    ২২ জুলাই ২০২৬, ০৩:৪৪

    ১২ বছর কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিয়েছে শিক্ষক

    ১২ বছর কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিয়েছে শিক্ষক

    ২২ জুলাই ২০২৬, ০৫:৩৯

    বিএমইউতে অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের স্মরণসভা

    বিএমইউতে অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের স্মরণসভা

    ২২ জুলাই ২০২৬, ০২:১১

    থামলেন ‘যোদ্ধা’ ওতামেন্দি

    থামলেন ‘যোদ্ধা’ ওতামেন্দি

    ২২ জুলাই ২০২৬, ০৩:৪০

    পুরো রংপুর বিভাগে এক হাসপাতালে ডায়ালাইসিস

    পুরো রংপুর বিভাগে এক হাসপাতালে ডায়ালাইসিস

    ২২ জুলাই ২০২৬, ০৫:২৮

    ২ বছরে প্রথম গুমের অভিযোগ

    ২ বছরে প্রথম গুমের অভিযোগ

    ২২ জুলাই ২০২৬, ০৫:২৬

    তবে

    তবে

    ২২ জুলাই ২০২৬, ০৫:২০

    বোধ হয়

    বোধ হয়

    ২২ জুলাই ২০২৬, ০৫:১৮

    advertiseadvertise