Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সাভার-আশুলিয়া

শ্রমিক আন্দোলনে সংবাদ সংগ্রহে গিয়ে ৮ সাংবাদিক আহত, ক্যামেরা ভাঙচুর

সাভার (ঢাকা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১৭:০৫
শেয়ার করুন:
শ্রমিক আন্দোলনে সংবাদ সংগ্রহে গিয়ে ৮ সাংবাদিক আহত, ক্যামেরা ভাঙচুর

ছবি: আগামীর সময়

সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের অসন্তোষ ও আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন অন্তত আটজন গণমাধ্যমকর্মী।

আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পৃথক এসব হামলার ঘটনা ঘটে। হামলায় আহত সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন ও ক্যামেরা ভাঙচুর করা হয়।

আহতদের মধ্যে রয়েছেন নিউজ ২৪-এর সাভার প্রতিনিধি নাজমুল হুদা ও ক্যামেরাপারসন ইমদাদুল, স্টার নিউজের জেলা প্রতিনিধি আহমদ সোহান সিরাজী, একাত্তর টেলিভিশনের প্রতিনিধি রাইয়ান বিন আমিন এবং একই টেলিভিশনের ক্যামেরাপারসন উজ্জ্বল হোসেন। এ ছাড়া আরও তিনটি গণমাধ্যমের তিনজন সাংবাদিক আহত হয়েছেন।

ঘটনার বর্ণনা দিয়ে নিউজ ২৪-এর প্রতিনিধি নাজমুল হুদা জানান, সকালে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের পদ্মার মোড় এলাকায় আন্দোলনরত পোশাকশ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ ঘটনার সরাসরি সম্প্রচার করার সময় কয়েকজন আন্দোলনকারী তাদের ওপর হামলা চালান। এ সময় তাকে ও তার ক্যামেরাপারসনকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং তাদের সঙ্গে থাকা ক্যামেরাটি ভাঙচুর করা হয়।

আরও পড়ুন

কাগজে প্রকল্প, মাঠে নেই কাজের অস্তিত্ব

০৪ নভেম্বর ২০২৬

একই সময়ে হেমায়েতপুরে আন্দোলনের তথ্য ও ছবি সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন স্টার নিউজের সাংবাদিক আহমদ সোহান সিরাজীসহ আরও দুই গণমাধ্যমকর্মী। সোহান সিরাজী জানান, পোশাকশ্রমিকদের আন্দোলনের দৃশ্য ধারণ করার সময় হঠাৎ কয়েকজন ব্যক্তি এসে তাদের দুই সাংবাদিক ও ক্যামেরাপারসনকে মারধর করেন।

অন্যদিকে, আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বিশৃঙ্খলা ও সংঘাতের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আরও অন্তত তিনজন গণমাধ্যমকর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, দুপুরের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সকালে বিভিন্ন পয়েন্টে বিচ্ছিন্ন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলেও বর্তমানে শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়ানো ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আশুলিয়াসাভারসাংবাদিক আহত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল