Agamir Somoy E-Paper
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের নমুনা উপস্থাপন করল খুদে বিজ্ঞানীরা

নড়াইল প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৫
শেয়ার করুন:
বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের নমুনা উপস্থাপন করল খুদে বিজ্ঞানীরা

বিজ্ঞান মেলায় নমুনা উপস্থাপন করছে স্কুল শিক্ষার্থীরা। ছবি: আগামীর সময়

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে চলছে জ্বালানি সংকট। আর এ সময়েই পলিথিন ও প্লাস্টিকপণ্যসহ বিভিন্ন ধরণের বর্জ্য শোধন করে ডিজেল, কেরোসিন ও পেট্রোল উৎপাদনের নমুনা (মডেল) উপস্থাপন করেছে স্কুলশিক্ষার্থী খুদে বিজ্ঞানীরা।

নড়াইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বুধবার উদ্বোধন করা হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার।

এই আয়োজনেই বর্জ্য থেকে তেল উৎপাদনের নমুনা উপস্থাপন করেছে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ ছাড়া, বাসাবাড়ি, অফিস কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানের পানির ট্যাংক ভরে গেলেই মিলবে সংকেত। এতে করে অপচয় রোধ হবে পানি ও বিদ্যুতের। এই আবিষ্কারটির মডেল উপস্থাপন করেছে নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ফাতেমা খাতুন ও তার সহপাঠীরা।

স্কুলশিক্ষার্থীদের বিভিন্ন ধরনের উদ্ভাবনের নমুনা দেখে মুগ্ধ হয়েছেন মেলায় আগত দর্শনার্থীরা। সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ সরকারকে এসব উদ্ভাবন কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন তারা।

এ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে নড়াইল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, ঢাকার পৃষ্ঠপোষকতায়।

সদর উপজেলা নির্বাহী অফিসার রাহসিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

তিনি বলেছেন, ‘বিজ্ঞান মেলার মাধ্যমে নিজেদের চিন্তা-ভাবনা অন্যের সঙ্গে ভাগাভাগি করার সুযোগ পাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। বিজ্ঞানসম্মত সৃজনশীল চিন্তা-ভাবনা কাজে লাগাতে হবে আমাদের।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিকুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদিউজ্জামান, সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলুসহ অনেকে।



নড়াইলবিজ্ঞানমেলাউদ্ভাবনখুদে বিজ্ঞানী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে

    জাপানি বিনিয়োগেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনের করতে চায় সরকার

    জাপানি বিনিয়োগেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনের করতে চায় সরকার

    ঢাকা ও চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

    ঢাকা ও চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

    মাকে ভিডিওতেও এনে বাবার বিরুদ্ধে ১৮ বিয়ের অভিযোগ তাশরীফের

    মাকে ভিডিওতেও এনে বাবার বিরুদ্ধে ১৮ বিয়ের অভিযোগ তাশরীফের