Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

টেকনাফে সংঘর্ষে কিশোর নিহত, আটক ১

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ মে ২০২৬, ১৭:১৮
টেকনাফে সংঘর্ষে কিশোর নিহত, আটক ১

ছবি: আগামীর সময়

কক্সবাজারে পূর্ব বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনায় মো. ইব্রাহিম (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় রবিউল (২৪) নামে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকায় ঘটে এ ঘটনা।

নিহত ইব্রাহিম সাবরাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হারিয়াখালী এলাকার শামসুল আলমের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওমর ফারুক, মো. তৈয়ব ও মো. শফিক টমটম অটোরিকশা নিয়ে শাহপরীর দ্বীপে ঘুরতে যাচ্ছিলেন। পথে হারিয়াখালী ব্রিজ এলাকায় একই এলাকার রাজু, রবিউল ও অজ্ঞাত আরও ৫ থেকে ৭ জন তাদের পথরোধ করেন। এ সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
একপর্যায়ে ওমর ফারুক, শফিক ও তৈয়ব ঘটনাস্থল ত্যাগ করেন। পরে রাজু, রবিউল ও তাদের সহযোগীরা ওমর ফারুকের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। হামলার সময় ছোড়া পাথরের আঘাতে ইব্রাহিম গুরুতর আহত হয়।

তবে নিহতের বন্ধু নুর কায়েসের দাবি, তারা দুজন সংঘর্ষ দেখতে গিয়েছিলেন। এ সময় এক পক্ষ তাদের দিকে তেড়ে এলে তিনি পালিয়ে যেতে সক্ষম হলেও ইব্রাহিমকে ধরে মারধর করা হয়। তার ভাষ্য, অভিযুক্ত আব্দুল মাবুদ ইব্রাহিমের মাথায় দা দিয়ে কোপ দেন।

নিহতের বড় ভাই ইমরান উল্লেখ করেন, বাড়ির পাশের সংঘর্ষ দেখতে গিয়ে তার ছোট ভাই হামলার শিকার হয়। তিনি অভিযোগ করেন, রবি, রাজু, আব্দুর রজক, আব্দুল মাবুদ ও আরিফসহ কয়েকজন মিলে ইব্রাহিমকে মারধর করে গুরুতর আহত করে।

স্থানীয়রা আহত ইব্রাহিমকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

নিহতের পরিবার জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, প্রতিপক্ষের হামলায় ইব্রাহিম নামে এক কিশোর নিহত হওয়ার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কক্সবাজারটেকনাফ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে