Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কক্সবাজারে পাহাড়ধস, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ২২:২৪
কক্সবাজারে পাহাড়ধস, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের

কক্সবাজারে বেড়েছে পাহাড়ধস, স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন— সংগৃহীত

টানা চারদিনের ভারী বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে অন্তত দুই হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন। নতুন করে প্রাণহানি এড়াতে জেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযান, মাইকিং ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।

জেলা প্রশাসনের তথ্যমতে, গত চার দিনের টানা ভারী বর্ষণে কক্সবাজারে পাহাড়ধস, দেওয়ালচাপা ও পানিতে ডুবে ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু রোহিঙ্গা ক্যাম্পেই প্রাণ হারিয়েছেন ১৬ জন। এ পরিস্থিতিতে পাহাড়ের পাদদেশ ও ঢালে বসবাসকারী পরিবারগুলোকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান বলেছেন, ‘পাহাড়ধসের ঝুঁকি বিবেচনায় কক্সবাজার সদর, রামু, উখিয়া ও টেকনাফের বিভিন্ন পাহাড়ি এলাকা থেকে অন্তত দুই হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিটি উপজেলায় মাইকিং করে পাহাড়ের ঢাল ও পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।’

আজ বুধবার দিনভর কক্সবাজার শহরের কলাতলী এলাকার হাজীপাড়াসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম তদারকি করেন। তিনি ঝুঁকিতে থাকা বাসিন্দাদের দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানান এবং কোনো ধরনের ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেন।


আরও পড়ুন

মুষলধারে বৃষ্টিতেও চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সচল

০৮ জুলাই ২০২৬

শুধু কক্সবাজার সদর নয়, জেলার রামু, উখিয়া, টেকনাফ, চকরিয়া ও পেকুয়াসহ অন্যান্য উপজেলাতেও পাহাড়ধসের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষ নিয়মিত মাইকিং করছে। সম্ভাব্য যেকোনো দুর্যোগ মোকাবিলায় জেলার আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, উদ্ধার কার্যক্রমে বিভিন্ন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ফায়ার সার্ভিস, স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকেরা উদ্ধার ও সচেতনতামূলক কার্যক্রমে সহযোগিতা করছেন।

প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ধসের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যেকোনো জরুরি পরিস্থিতিতে বিলম্ব না করে দ্রুত নিকটস্থ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পাহাড়ধসের ঝুঁকি বহাল থাকতে পারে। তাই মানুষের জীবন রক্ষায় উদ্ধার অভিযান, ঝুঁকিপূর্ণ এলাকা পর্যবেক্ষণ এবং জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

কক্সবাজারপাহাড়ধসভারী বর্ষণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি