Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
আগামীর সময়
সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

মেহেরপুরে লিচু সংগ্রহ শুরু, ৬৫ কোটি টাকার বাজারের আশা

মেহেরপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ২১:১৪
মেহেরপুরে লিচু সংগ্রহ শুরু, ৬৫ কোটি টাকার বাজারের আশা

ছবি: আগামীর সময়

মেহেরপুরে শুরু হয়েছে লিচু সংগ্রহ ও বেচাকেনার মৌসুম। বাম্পার ফলন আর ভালো দাম পেয়ে খুশি বাগানমালিক ও ব্যবসায়ীরা। চলতি মৌসুমে জেলায় ১ হাজার ২০০ হেক্টর জমির বাগান থেকে প্রায় ৬ হাজার ১১০ মেট্রিক টন লিচু উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। এর সম্ভাব্য বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ৬০ থেকে ৬৫ কোটি টাকা।

মেহেরপুর দেশের অন্যতম লিচু উৎপাদনকারী জেলা। ছোট-বড় বাগানের পাশাপাশি প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে লিচুগাছ। বর্তমানে এসব গাছ ও বাগান থেকে লিচু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন বাগানমালিক ও ব্যবসায়ীরা। স্থানীয় চাহিদা পূরণ করে মেহেরপুরের লিচু যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনাসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে।

জেলায় উৎপাদিত মোজাফফরাটি, বোম্বাই ও চাইনা থ্রি জাতের লিচু স্থানীয় বাজারের পাশাপাশি দেশের বাইরেও জনপ্রিয়। বিদেশেও রপ্তানি হচ্ছে মেহেরপুরের লিচু।

বাগানমালিকদের দাবি, এ বছর লিচুতে রোগবালাইয়ের আক্রমণ কম থাকায় ফলের আকার, রং ও স্বাদ ভালো হয়েছে। বর্তমানে প্রতি হাজার লিচু বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায়। আর প্রতি পোন লিচুর দাম ২০০ থেকে ৪০০ টাকা।

জুগিন্দা গ্রামের বাগানমালিক আমিনুল ইসলাম উল্লেখ করেন, অন্যান্য বছর পরিপক্বতার আগেই লিচুর বোটার নিচে পোকার আক্রমণে ফল নষ্ট হতো। এ বছর সেই সমস্যা নেই। তার ভাষ্য, ফলের রং, আকার ও উৎপাদন ভালো হয়েছে, পাশাপাশি দামও সন্তোষজনক।

বাহাগুন্দা গ্রামের আয়েশা খাতুন জানালেন, তাদের নিজস্ব বাগানের পাশাপাশি আরও কয়েকটি বাগান কিনে ব্যবসা করছেন। দাম ভালো থাকায় লাভের আশা করছেন তিনি।

সদর উপজেলার ঝাওবাড়িয়া গ্রামের বাগানমালিক শরিফ সর্দার জানান, তার ৭ বিঘা জমিতে লিচুর বাগান রয়েছে। এর মধ্যে ৪ বিঘার বাগান সাড়ে ৬ লাখ টাকায় পাইকারি বিক্রি করেছেন। বাকি ৩ বিঘার লিচু নিজেরাই বিক্রি করবেন।

বরিশালের লিচু ব্যবসায়ী মকবুল মোল্লা বলছেন, গত ১০ বছর ধরে তিনি মেহেরপুর থেকে লিচু কিনে দেশের বিভিন্ন জেলায় পাঠাচ্ছেন। তার মতে, বাজারে মেহেরপুরের লিচুর চাহিদা বেশি এবং ভালো দাম পাওয়া যায়। চলতি মৌসুমেও তিনি কয়েক কোটি টাকার বাগান কিনেছেন।

জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক সনজিব মৃধা জানান, দেশীয় জাতের পাশাপাশি বিদেশি উচ্চ ফলনশীল জাতের লিচুও জনপ্রিয়তা পেয়েছে। রাসায়নিকমুক্ত ও চাহিদা অনুযায়ী লিচু উৎপাদনে শুরু থেকেই বাগানমালিকদের পরিচর্যা বিষয়ে সহায়তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বাজারজাতকরণেও পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, বিদেশে লিচুর বাজার সম্প্রসারণে কাজ করছে কৃষি বিপণন অধিদপ্তর।

    শেয়ার করুন:
    লোডশেডিং দেখার নামে জাদুকরি ঈদ সফর!

    লোডশেডিং দেখার নামে জাদুকরি ঈদ সফর!

    ২৫ মে ২০২৬, ২১:৪৩

    রাজকীয় আয়োজনে ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায়

    রাজকীয় আয়োজনে ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায়

    ২৫ মে ২০২৬, ২৩:৫১

    ৮৭ দিন পর ইন্টারনেট চালুর নির্দেশ দিলেন ইরানের প্রেসিডেন্ট

    ৮৭ দিন পর ইন্টারনেট চালুর নির্দেশ দিলেন ইরানের প্রেসিডেন্ট

    ২৬ মে ২০২৬, ০০:৩৬

    নারী ও তরুণদের সংযুক্ত করা, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা আমার অগ্রাধিকার

    নারী ও তরুণদের সংযুক্ত করা, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা আমার অগ্রাধিকার

    ২৬ মে ২০২৬, ০০:২৭

    নজরুলকে জানার ও বোঝার প্রয়োজনীয়তার ওপর জোর দিলেন মন্ত্রী টুকু

    নজরুলকে জানার ও বোঝার প্রয়োজনীয়তার ওপর জোর দিলেন মন্ত্রী টুকু

    ২৫ মে ২০২৬, ২৩:৪৭

    ইহরাম থেকে বিদায়ী তাওয়াফ: আত্মশুদ্ধির এক মহাযাত্রা

    ইহরাম থেকে বিদায়ী তাওয়াফ: আত্মশুদ্ধির এক মহাযাত্রা

    ২৫ মে ২০২৬, ২৩:৫৮

    টাঙ্গাইলে দুর্ঘটনায় নিহত নওগাঁর ৯ জনের মরদেহ নিজ গ্রামে

    টাঙ্গাইলে দুর্ঘটনায় নিহত নওগাঁর ৯ জনের মরদেহ নিজ গ্রামে

    ২৬ মে ২০২৬, ০০:৩৩

    সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

    সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

    ২৬ মে ২০২৬, ০৩:৫৫

    কালশী বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ল শতাধিক ঘর

    কালশী বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ল শতাধিক ঘর

    ২৫ মে ২০২৬, ২২:৫৯

    সন্ধ্যা নামলেও কমেনি ঘরমুখো মানুষের ভিড়

    সন্ধ্যা নামলেও কমেনি ঘরমুখো মানুষের ভিড়

    ২৬ মে ২০২৬, ১১:৫৪

    ঝড়ে ট্রলারডুবি, হিজলায় বাবা-ছেলেসহ নিখোঁজ ৩

    ঝড়ে ট্রলারডুবি, হিজলায় বাবা-ছেলেসহ নিখোঁজ ৩

    ২৫ মে ২০২৬, ২৩:২৫

    সবচেয়ে দামি গরু ‘স্টার বয়’ দাম ২১ লাখ ওজন এক টন!

    সবচেয়ে দামি গরু ‘স্টার বয়’ দাম ২১ লাখ ওজন এক টন!

    ২৫ মে ২০২৬, ২০:৩২

    সেনেগালে ঈদুল আজহায় আভিজাত্যের প্রতীক ‘লাডুম’

    সেনেগালে ঈদুল আজহায় আভিজাত্যের প্রতীক ‘লাডুম’

    ২৫ মে ২০২৬, ২৩:০১

    সিরাজগঞ্জে টিটিই অবরুদ্ধ, ৪০ মিনিট আটকে সিল্কসিটি এক্সপ্রেস

    সিরাজগঞ্জে টিটিই অবরুদ্ধ, ৪০ মিনিট আটকে সিল্কসিটি এক্সপ্রেস

    ২৫ মে ২০২৬, ২২:২২

    সিসা দূষণে ঝুঁকিতে শিশুর মেধা ও শিক্ষা

    সিসা দূষণে ঝুঁকিতে শিশুর মেধা ও শিক্ষা

    ২৫ মে ২০২৬, ২২:৫৬

    advertiseadvertise