Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আখাউড়া

পানির তোড়ে ভেঙে গেল নির্মীয়মান সেতুর বিকল্প সড়ক, যোগাযোগ বন্ধ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১৯:২২
পানির তোড়ে ভেঙে গেল নির্মীয়মান সেতুর বিকল্প সড়ক, যোগাযোগ বন্ধ

ছবি: আগামীর সময়

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিপাত এবং ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার কাকিনা খালের ওপর নির্মীয়মান সেতুর বিকল্প সড়ক ভেঙে গেছে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে আখাউড়া-কসবাসহ আশপাশের এলাকার হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে পানির তীব্র স্রোতে বিকল্প সড়কের একটি অংশ ভেঙে যায়।

আজ বুধবার বিকেল ৪টার দিকে সরেজমিন দেখা যায়, বিকল্প সড়কের প্রায় ২০ ফুট অংশ পানির স্রোতে বিলীন হয়ে গেছে। ফলে যানবাহনগুলো বাধ্য হয়ে গ্রামের ভেতরের বিকল্প পথ ব্যবহার করে প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার ঘুরে চলাচল করছে।

স্থানীয়রা জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। বিকল্প সড়কটি ভেঙে যাওয়ায় আখাউড়া ও কসবা উপজেলার পাশাপাশি মোগড়া ও মনিয়ন্দ ইউনিয়নের বাসিন্দারা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। অতিরিক্ত পথ ঘুরে চলাচল করতে হওয়ায় সময় ও যাতায়াত ব্যয় দুটোই বেড়ে গেছে।

আখাউড়া উপজেলা কৃষি অফিসে কর্মরত মো. সাইফুল ইসলাম বললেন, আমার বাড়ি কসবা উপজেলায়। প্রতিদিন এই সড়ক দিয়ে অফিসে যাতায়াত করি। ডাইভারসন ভেঙে যাওয়ায় এখন অনেক ঘুরে যেতে হচ্ছে, যা খুবই ভোগান্তির।

আখাউড়া থেকে কসবা যাওয়ার উদ্দেশ্যে আসা যাত্রী সুমন মিয়ার ভাষ্য, রাস্তা বন্ধ। এখন অনেক ঘুরে যেতে হবে। এতে সময় ও কষ্ট দুটোই বাড়ছে।

নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার মাসুম মিয়ার মতে, গত রাতে পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে বিকল্প সড়কটি ভেঙে গেছে। পানি কমে গেলে দ্রুত ডাইভারসন পুনর্নির্মাণ করা হবে।

আখাউড়া উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম সুমন বললেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানির স্রোতে বিকল্প সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি নেমে গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে পুনরায় সড়কটি নির্মাণ করা হবে।


আখাউড়াসেতুকাকিনা খাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    উন্নত কর্মদক্ষতা প্রমাণে ৭৫ নম্বর  পেতে হবে ব্যাংক এমডিদের

    উন্নত কর্মদক্ষতা প্রমাণে ৭৫ নম্বর পেতে হবে ব্যাংক এমডিদের

    ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়ম তদন্ত চেয়ে আইনি নোটিস

    ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়ম তদন্ত চেয়ে আইনি নোটিস

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    যুবদল-স্বেচ্ছাসেবক দলের নেতাদের বিরুদ্ধে প্রবাসীর স্বর্ণ ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

    যুবদল-স্বেচ্ছাসেবক দলের নেতাদের বিরুদ্ধে প্রবাসীর স্বর্ণ ও টাকা ছিনতাইয়ের অভিযোগ