Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

অস্তিত্ব সংকটে সুন্দরবন চিত্রকর্মে তুলে ধরল স্কুল শিক্ষার্থীরা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ২০:৩৯
শেয়ার করুন:
অস্তিত্ব সংকটে সুন্দরবন চিত্রকর্মে তুলে ধরল স্কুল শিক্ষার্থীরা

ছবি: আগামীর সময়

জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিতে থাকা জনপদগুলোর একটি সাতক্ষীরার শ্যামনগর। এখানকার মানুষ প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশগত সংকটের ঝুঁকিতে বসবাস করছেন। উপকূলের মানুষের সেই ঝুঁকি, সুন্দরবনের অস্তিত্বের সংকট এবং নিরাপদ ভবিষ্যতের স্বপ্ন চিত্রকর্মে তুলে ধরেছে স্থানীয় স্কুলের শিক্ষার্থীরা।

১৯৭০ সালের ১২ নভেম্বরের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে নিহত উপকূলবাসীকে স্মরণ এবং ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবসের স্বীকৃতি দেওয়ার দাবিতে আজ বৃহস্পতিবার শ্যামনগরের পাতড়াখোলা আরশাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

সুন্দরবন কোয়ালিশনের ‘লোকালিটি লিড ডিজাস্টার রিস্ক রিডাকশন ইন দ্য বাংলাদেশ কোস্টাল রিজিয়ন’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানটি বাস্তবায়ন করে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্)। শেয়ারট্রাস্টের অর্থায়নে এবং আভাসের সহযোগিতা ও কারিগরি সহায়তায় কার্যক্রমটি পরিচালিত হয়।

আয়োজকরা জানান, উপকূলীয় অঞ্চল, বিশেষ করে শ্যামনগরের প্রান্তিক মানুষের জীবন-জীবিকার ঝুঁকি, পরিবেশগত সংকট ও সুন্দরবনের অস্তিত্বের হুমকি সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করাই ছিল প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। পাশাপাশি বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কেও শিক্ষার্থীদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনটি বিষয় নির্ধারণ করা হয়— ‘দুর্যোগ-পরবর্তী দৃশ্য’, ‘সুন্দরবনের চিত্র’ এবং ‘ভবিষ্যতে কেমন পৃথিবী দেখতে চাই’। শিক্ষার্থীরা পছন্দের একটি বিষয়ে ছবি এঁকে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ সংরক্ষণের গুরুত্ব এবং নিরাপদ ভবিষ্যৎ নিয়ে নিজেদের ভাবনা ও সৃজনশীলতা তুলে ধরে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হক। তিনি বলেন, ‘আগামী দিনের উপকূল রক্ষা করতে হলে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মকে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে আরও সচেতন করে তুলতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে এবং প্লাস্টিক বর্জন করতে হবে।’

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা। এ ছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সত্যেন্দ্রনাথ মণ্ডল, শিক্ষক মো. নুরুন্নবী সিদ্দিক, নীলিমা রানী, তাপসী রানী মণ্ডল ও মোহাম্মদ আলী হায়দার।

এ সময় সামসের ফাইন্যান্স ও অ্যাডমিন অফিসার তাপস কুমার সরদার, প্রোগ্রাম অফিসার অনুপ কুমার মুন্ডা, সামাজিক কর্মী মোমিনুর রহমান ও মনিকা সরকারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সুন্দরবনচিত্রকর্মস্কুল শিক্ষার্থী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি