Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নড়বড়ে বাঁশের সিঁড়িই ইছলাছড়া স্কুলে যাতায়াতের ভরসা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ২২:৩৯
নড়বড়ে বাঁশের সিঁড়িই ইছলাছড়া স্কুলে যাতায়াতের ভরসা

মৌলভীবাজারে বাঁশের সিঁড়ি বেয়ে উঁচু টিলার ওপর স্কুলে যাচ্ছে শিশুরা— সংগৃহীত

কোমলমতি শিশুদের স্কুলে যাওয়া-আসাই এখন রীতিমতো জীবন হানির ঝুঁকিতে পরিণত হয়েছে। নড়বড়ে বাঁশের সিঁড়ি বেয়ে উঁচু টিলার ওপর স্কুলে ক্লাস করতে হচ্ছে মৌলভীবাজার জেলার কুলাউড়ার বরমচাল ইউনিয়নের ইছলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। প্রতিষ্ঠার ৩২ বছর পেরিয়ে গেলেও আজও স্কুলটিতে পাকা রাস্তা কিংবা স্থায়ী সিঁড়ি নির্মাণ হয়নি।

সরেজমিনে দেখা যায়, টিলার একপাশে বাঁশ আর কাঠ দিয়ে কোনোমতে তৈরি করা হয়েছে সিঁড়ি। রেলিং নেই বললেই চলে। বৃষ্টি হলেই পিচ্ছিল হয়ে যায় ধাপগুলো। বর্ষা মৌসুমে পা পিছলে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক।

স্কুল কর্তৃপক্ষ জানায়, এর আগেও টিলার বিভিন্ন পাশে বাঁশের সিঁড়ি তৈরি করা হয়েছিল। কিন্তু টিলা ধসে সেগুলো ভেঙে গেছে। বর্তমানে যে সিঁড়ি আছে সেটিও যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

ঝুঁকিপূর্ণ এ পথে প্রতিদিন যাতায়াত করতে গিয়ে ইতোমধ্যে কয়েকজন শিক্ষার্থীর হাত-পা ভেঙেছে বলে অভিভাবকরা অভিযোগ করেছেন।

আরও পড়ুন

বাঁশের সঙ্গে প্লাস্টিকের চেয়ার বেঁধে মাকে হাসপাতালে নিলেন ২ ছেলে

০৭ আগস্ট ২০২৬

কয়েকজন শিক্ষার্থী বলছিল, আমরা খুব কষ্ট করে স্কুলে পৌঁছাই। সিঁড়ি পার হতে আমাদের খুব ভয় হয়। আমাদের মধ্যে অনেকে বিভিন্ন সময় পা পিছলে পড়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন। আমরা এর একটা স্থায়ী সমাধান চাই।

স্কুলের প্রধান শিক্ষক দিবা রানি কর জানালেন, বিষয়টি সমাধানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ((ইউএনও) বরাবরে আবেদন করা হয়েছে। এটা স্থায়ীভাবে সংস্কার না হওয়া পর্যন্ত দারুণ আতঙ্ক বিরাজ করবে আমাদের মাঝে।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাবিনা ইয়াছমিন জানালেন, আমার ছোট ছেলে বাঁশের সিঁড়ি দিয়ে যেতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছিল। এরপর থেকে আমি নিজেই দুই ছেলেকে স্কুলে পৌঁছে দেই। অবিলম্বে পাকা সিঁড়ি ও রেলিং নির্মাণের দাবি জানাই।

অভিভাবক লোকমান মিয়া ও এলিমা বেগম এর ভাষ্য, সব শিশুদের নিয়ে আমরা উৎকণ্ঠায় আছি। ৩২ বছরে একটি পাকা সিঁড়ি হলো না, এটা খুবই দুঃখজনক।

এ বিষয়ে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার বললেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। পাকা সিঁড়ি অথবা রাস্তা নির্মাণের জন্য ইতোমধ্যে উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা হয়েছে। দ্রুত স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’

অভিভাবক ও এলাকাবাসীর দাবি, শিশুদের জীবনের নিরাপত্তার কথা ভেবে দ্রুত ইছলাছড়া স্কুলে স্থায়ী পাকা সিঁড়ি ও প্রবেশ সড়ক নির্মাণ করা হোক।

ইছলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়বাঁশের সিঁড়িমৌলভীবাজারকুলাউড়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে