Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হাজংদের হারানো ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনতে কাজ করছে সরকার : ডেপুটি স্পিকার

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৮
শেয়ার করুন:
হাজংদের হারানো ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনতে কাজ করছে সরকার : ডেপুটি স্পিকার

সংগৃহীত ছবি

হাজং সম্প্রদায়ের শত শত বছরের ইতিহাস, ঐতিহ্য ও হারানো গৌরব ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, একসময় এ অঞ্চলে হাজং ও গারো সম্প্রদায়ের মানুষের অর্থ-সম্পদ ও ঐশ্বর্য ছিল। কিন্তু রাষ্ট্রীয় নানা কারণে সময়ের পরিক্রমায় তাদের সেই অবস্থান অনেকটাই সংকুচিত হয়েছে। পূর্বপুরুষদের রেখে যাওয়া ইতিহাস ও ঐতিহ্য দেশ-বিদেশে আরও পরিচিত করে তুলতে সরকার উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশে ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয় যা-ই হোক, সবার সমান নাগরিক ও সাংবিধানিক অধিকার রয়েছে উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিষ্টান, কেউ বৌদ্ধ, আবার কেউ হাজং কিংবা গারো। পরিচয়ের ভিন্নতা থাকলেও সবাই এ দেশের নাগরিক। এই বৈচিত্র্যকে ধারণ করেই বাংলাদেশকে একটি ‘রেইনবো নেশন’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় রয়েছে সরকারের। ২০২৩ সালের ১৩ জুলাই প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে বাংলাদেশকে

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর স্কুল মাঠে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কায়সার কামাল বলেন, ছোটবেলা থেকেই এ অঞ্চলের হাজং ও গারো সম্প্রদায়ের মানুষের সঙ্গে তাদের পরিবারের নিবিড় সম্পর্ক রয়েছে। সেই সময় থেকেই এই জনগোষ্ঠীর সমৃদ্ধি, অর্থ-সম্পদ ও ঐতিহ্য সম্পর্কে জানেন তিনি। এই দেশ সবার, সবাই এ দেশমাতৃকার সন্তান। ১৯৭১ সালে দেশের স্বাধীনতার জন্য পূর্বপুরুষেরা রক্ত দিয়েছেন। তাদের সেই আত্মত্যাগের অন্যতম প্রত্যাশা ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কিন্তু বিভিন্ন সময়ে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে। তারপরও এ দেশের মানুষ

তিনি আরও বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ জুলাই-আগস্টের আন্দোলন পর্যন্ত মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করেছে। জুলাই-আগস্টের আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ শিশু, তরুণ-তরুণী প্রাণ হারিয়েছেন। মানুষের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র ও অধিকার রক্ষার দায়িত্ব এখন সবার। আবারও একটি অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তাই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় প্রত্যেক নাগরিককে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে।

দেশের স্বাধীনতা অর্জনে কোনো একক ব্যক্তির অবদানকে বড় করে দেখার সুযোগ নেই উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, এ দেশকে আর কখনো কারও ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হতে দেওয়া যাবে না। দেশকে কোনো একক ব্যক্তি কিংবা ‘আমিত্বের’ দেশ বানাতে চাই না। কেউ যেন বলতে না পারেন, তার বাবাই সব করেছেন। এ দেশের স্বাধীনতা কোনো একক ব্যক্তির অবদানে আসেনি। সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ত্যাগ ও অবদানের মধ্য দিয়েই স্বাধীনতা অর্জিত

আরও পড়ুন

বনদস্যুর হুমকিতে দুই মাস সুন্দরবনে যেতে পারছে না জেলেরা, খাদ্যসংকটে পরিবার

২২ নভেম্বর ২০২৬

তিনি বলেন, অনেক কিছু দেখেছি, অনেক কিছু সহ্য করেছি। এখন জেগে ওঠার সময় হয়েছে। যারা এখনো বিপথে রয়েছেন, তাদের প্রতি আহ্বান জানাই, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষ ও দেশের কল্যাণে কাজ করুন।

ক্ষমতা কখনো চিরস্থায়ী নয় উল্লেখ করে কায়সার কামাল বলেন, যারা ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করেছেন, তারাই বারবার ক্ষমতাচ্যুত হয়েছেন। এ দেশের মানুষ কখনো অন্যায়ের সঙ্গে আপস করে না। তাই মানুষের অধিকার, গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন আদিবাসী নেতা, লেখক ও গবেষক মতিলাল হাজং। এতে সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মু. বিল্লাল হোসেন খান, নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ আল মামুন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম, উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, একাডেমির নির্বাহী পরিষদের সদস্য সঞ্চিতা রানী হাজং, জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং এবং গোবিন্দপুরের সুভাষ

নেত্রকোনাডেপুটি স্পিকারহাজংআদিবাসী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের

    ‘
    রেইনবো
    নেশন
    ’
    হিসেবে
    গড়ে
    তুলবেন।
    এই
    দর্শনের
    মূল
    লক্ষ্য
    সব
    সম্প্রদায়ের
    অধিকার
    ও
    মর্যাদা
    নিশ্চিত
    করা।
    গণতন্ত্র
    প্রতিষ্ঠার
    সংগ্রাম
    থেকে
    পিছিয়ে
    যায়নি।
    হয়েছে।
    হাজং।