Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বৈরী আবহাওয়ায় আমন ধান নিয়ে বিপাকে ফটিকছড়ির চাষিরা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১১:৩২
শেয়ার করুন:
বৈরী আবহাওয়ায় আমন ধান নিয়ে বিপাকে ফটিকছড়ির চাষিরা

বৈরী আবহাওয়ায় আমন ধান নিয়ে দুশ্চিন্তায় ফটিকছড়ির কৃষকেরা। ছবি: আগামীর সময়

চট্টগ্রামের ফটিকছড়িতে চলতি মৌসুমে আমন ধানের ভালো ফলনের সম্ভাবনা থাকলেও ধান কাটার ভরা মৌসুমে বৈরী আবহাওয়া ও কয়েক দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপাকে পড়েছেন কৃষকেরা। বৃষ্টিতে কেটে রাখা ধান ভিজে যাওয়া, পাকা ধান কাটতে বিলম্ব এবং মাড়াই করা ধান শুকাতে না পারায় বাড়তি খরচ ও লোকসানের শঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে ধানের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কাও করছেন চাষিরা।

গত বৃহস্পতিবার থেকে আজ রবিবার পর্যন্ত বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার মাঠে কেটে রাখা ধান ভিজে গেছে। নিম্নাঞ্চলের অনেক জমি পানিতে তলিয়ে থাকায় পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কোথাও জমিতে পড়ে আছে কাটা ধানের আঁটি, আবার কোথাও মাড়াই করা ধান শুকানোর অপেক্ষায় রয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে সময়মতো ফসল ঘরে তুলতে না পেরে দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৈরী আবহাওয়ার মধ্যেও ফসল ঘরে তোলার চেষ্টা করছেন কৃষকেরা। আধুনিক যন্ত্রের সাহায্যে ধান মাড়াইয়ের কাজ চললেও বৃষ্টিতে ভেজা ধান শুকানো নিয়ে বিপাকে পড়েছেন তারা।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ফটিকছড়িতে ২২ হাজার ৩২০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২৩ হাজার ৫৮০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ২৬০ হেক্টর বেশি জমিতে এ আবাদ করা হয়েছে। উপজেলায় আমন ধান চাষ করেছেন ২৯ হাজার ৫৬০ জন কৃষক।

আরও পড়ুন

পত্নীতলায় অসময়ের বৃষ্টিতে ক্ষতির শঙ্কায় আমন-সরিষা-আলু

২২ নভেম্বর ২০২৬

কৃষকেরা জানিয়েছেন, বৃষ্টির কারণে ধান কাটা ও শুকানোর কাজ পিছিয়ে গেছে। বিশেষ করে নিম্নাঞ্চলের জমিগুলো এখনো পানিতে ডুবে রয়েছে। এতে আমন ধান ঘরে তোলার পাশাপাশি পরবর্তী ফসলের আবাদ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সময়মতো জমি প্রস্তুত করতে না পারলে আগাম সবজিসহ অন্যান্য রবিশস্যের চাষেও দেরি হবে। ফলে বাড়তি আয়ের সুযোগ হারানোর পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন তারা।

পাঁচপুকুরিয়া গ্রামের কৃষক মুহাম্মদ এনাম বলেন, ‘এবার ভালো ফলনের আশায় তারা বেশি জমিতে আমন চাষ করেছি। কিন্তু বৃষ্টির কারণে পাকা ধান কাটা ও কেটে রাখা ধান শুকানো নিয়ে সমস্যায় পড়েছি। কিছু জমি এখনো পানিতে নিমজ্জিত। সময়মতো জমি খালি করতে না পারলে সবজির চাষ যেমন আলু, মরিচ ও শিমের মতো আগাম রবিশস্যের আবাদ ব্যাহত হবেনা। এতে বাড়তি খবচের শঙ্কায় রয়েছি সবাই।’

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে সারা দেশ থেকে ৩ লাখ মেট্রিক টন ধান, ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। প্রতি কেজি ধান ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে সংগ্রহ করা হবে। গত ১৪ নভেম্বর থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক জানিয়েছেন, উপজেলায় ২৯ হাজার ৫৬০ জন কৃষক আমন ধানের আবাদ করেছেন। গত কয়েক দিনের বৃষ্টিতে কৃষকদের মধ্যে অস্বস্তি ও শঙ্কা তৈরি হয়েছে। তবে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। বৃষ্টির কারণে পাকা ধান কাটতে কিছুটা বিলম্ব হলেও ভালো ফলনের বিষয়ে এখনো আশাবাদী কৃষি বিভাগ।

চট্টগ্রামফটিকছড়িআমন ধানবৈরী আবহাওয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই