Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সমতলেও খুলছে দুয়ার

সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা)
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৬
শেয়ার করুন:
সমতলেও খুলছে দুয়ার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে ঢুকতেই চোখে পড়ে কমলার বাগান। গাছগুলোয় থোকায় থোকায় ঝুলছে কমলা। একসময় পাহাড়ি এলাকার ফল হিসেবে পরিচিত কমলা এখন চুয়াডাঙ্গার সমতল ভূমিতেও বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। ফলন ও লাভের সম্ভাবনা দেখে এই চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। তাদের হাত ধরে বদলে যাচ্ছে জেলার কৃষি অর্থনীতি, তৈরি হচ্ছে কর্মসংস্থানও।

জীবননগরের মানিকপুর গ্রামের সজল আহমেদ তাদের একজন। এসএসসি পাসের পর বড় কোনো পুঁজি ছিল না, ছিল না নিজের জমিও। ২০০৯ সালে অন্যের কাছ থেকে সাত বিঘা জমি লিজ নিয়ে বরই ও পেয়ারা চাষ শুরু করেন তিনি। প্রথম বছরেই লাভের মুখ দেখেন। সেই অভিজ্ঞতা তাকে কৃষির প্রতি আগ্রহী করে তোলে। পরে কৃষিবিষয়ক ইউটিউব চ্যানেল কৃষি বায়োস্কোপ থেকে প্রশিক্ষণ নেন সজল। প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে ধীরে ধীরে বাড়ান বাগানের পরিসর। সাত বিঘার সেই বাগান এখন ১৩৯ বিঘায় বিস্তৃত। সেখানে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির চাষ হচ্ছে। এর মধ্যে কমলাও রয়েছে।

চুয়াডাঙ্গায় কমলার বাণিজ্যিক চাষের সূচনা ২০১৬ সালের দিকে। এর আগে জীবননগর উপজেলার নিধিকুণ্ডু গ্রামে ওমর ফারুক খানের হাত ধরে শুরু হয় এ উদ্যোগ। ২০১৫ সালে খুলনায় এক বন্ধুর বাড়ির উঠান থেকে কমলাগাছের ডাল এনে কলম তৈরি করেন তিনি। পরের বছর এক বিঘা জমিতে সেই চারা রোপণ করেন। দুই বছর পর গাছে ফল আসে। তার সাফল্য দেখে আশপাশের কৃষকরাও কমলা চাষে আগ্রহী হন।

দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের আনিছুর রহমান তারিক ও জামাল উদ্দীনও কমলা চাষে সফল হয়েছেন। তারা আগে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। করোনাকালে চাকরি হারিয়ে গ্রামে ফিরে ইউটিউবে বিদেশি ফলের বাগান দেখে মাল্টা ও কমলা চাষ শুরু করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চুয়াডাঙ্গার চার উপজেলায় ১০৪ হেক্টর জমিতে কমলার চাষ হয়েছে। চায়না-৩, দার্জিলিং, সাউথ আফ্রিকাসহ বিভিন্ন জাতের কমলা উৎপাদিত হচ্ছে এসব বাগানে। এ বছর জেলায় প্রায় ৫২০ টন কমলা উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। প্রতি বিঘায় ফলন হতে পারে ১৫০ থেকে ১৭০ মণ।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নূরুল ইসলামের ভাষায়, জেলায় প্রথম কমলার চাষ শুরু হয় জীবননগর উপজেলায়। বর্তমানে চার উপজেলাতেই কমলার বাগান গড়ে উঠেছে। কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের নিয়মিত পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।

জীবননগরচুয়াডাঙ্গাকমলাবাগান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন