Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সৌদিতে মেহেরপুরের ৭ যুবকের মানবেতর জীবন, বন্দি রাখার অভিযোগ

মেহেরপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ মে ২০২৬, ১৮:৩৩
সৌদিতে মেহেরপুরের ৭ যুবকের মানবেতর জীবন, বন্দি রাখার অভিযোগ

ভুক্তভোগী ৫ যুবক

মেহেরপুরে গাংনীর বিভিন্ন গ্রামের সাত যুবককে ভালো বেতনের চাকরির প্রলোভনে সৌদি আরবে নিয়ে আটকে রেখে মানবেতর জীবনযাপনে বাধ্য করার অভিযোগ উঠেছে এক আদম ব্যবসায়ীর বিরুদ্ধে। আকামাসহ প্রয়োজনীয় কাগজপত্র না দিয়ে একটি ঘরে আটকে রেখে তাদের দিনে একবেলা খাবার দেওয়া হচ্ছে বলে ভুক্তভোগীদের পরিবার ও নির্যাতিতরা অভিযোগ করেছেন।

ভুক্তভোগী পরিবারগুলো জানায়, গাংনীর পুরাতন মটমুড়া গ্রামের আকাশ উদ্দিন নামের এক আদম ব্যবসায়ী বিদেশে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন গ্রামের যুবকদের কাছ থেকে জনপ্রতি সাড়ে পাঁচ লাখ করে টাকা নেন। পরে অতিরিক্ত আরও ৫০ হাজার টাকা দাবি করলে পরিবারগুলো তা পরিশোধ করে। মোট ৯ জন যুবককে প্রায় সাত মাস আগে সৌদি আরবে পাঠান। সেখানে নিয়ে যাওয়ার পর তাদের আকামা ও প্রয়োজনীয় কাগজপত্র না করে একটি ঘরে আটকিয়ে রাখা হয় বলে অভিযোগ। পরে দালাল আকাশ দেশে ফিরে আসেন। দীর্ঘদিন কাজ না পাওয়ায় এবং নির্যাতনের মধ্যে পড়ায় ভুক্তভোগী যুবকরা সৌদি আরবের বিভিন্ন স্থান থেকে ভিডিও বার্তায় নিজেদের কষ্টের কথা জানান, যা পরিবারের কাছে পাঠানো হয়।

পরিবারগুলোর অভিযোগ, যুবকরা বর্তমানে বোতল কুড়িয়ে বিক্রি করে কোনোমতে জীবনযাপন করছেন। তাদের দিনে একবেলা খাবার দেওয়া হচ্ছে এবং যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। এতে স্বজনরা চরম দুশ্চিন্তা ও হতাশায় দিন কাটাচ্ছেন। এদিকে দেশে ফিরে আসার পরও আকাশ উদ্দিনের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার।

তারা অভিযোগ করেন, দালালের বাড়িতে গেলে তাদের গালিগালাজ করা হয় এবং বিদেশে তাদের সন্তানদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে আকাশ উদ্দিন দাবি করেন, তিনি বৈধভাবে যুবকদের সৌদি আরবে পাঠিয়েছেন এবং সেখানে তিন মাসের আকামা করা হয়েছে। তবে তারা কোনো কষ্টে নেই বলে দাবি করেন তিনি।

গাংনী থানার অফিসার ইনচার্জ জানান, পাঁচজন ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

মেহেরপুর পুলিশ সুপার উল্লেখ করেন, বিদেশে নিয়ে গিয়ে যেসব যুবকদের হয়রানি করা হচ্ছে, লিখিত অভিযোগ পেলে তাদের সর্বোচ্চ সহযোগিতা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সৌদি৭ যুবকমেহেরপুরমানবেতর জীবন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক