Agamir Somoy E-Paper
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চাকরি ছেড়ে মানুষের পাশে কাইয়ুম
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বালুর নিচ থেকে উদ্ধার হওয়া নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ছোটমনি নিবাসে

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১৮:৪৮
শেয়ার করুন:
বালুর নিচ থেকে উদ্ধার হওয়া নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ছোটমনি নিবাসে

পুলিশ সদস্যের কোলে উদ্ধার হওয়া নবজাতক

পৃথিবীর আলো দেখার পরই তার ঠাঁই হয়েছিল বালুর নিচে। লুঙ্গিতে মোড়ানো ছোট্ট শরীরটি পুঁতে রাখা হয়েছিল একটি আমবাগানে। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যায় শিশুটি। স্থানীয় এক ব্যক্তির সহায়তায় ফিরে পায় নতুন জীবন। এবার তার নতুন ঠিকানা রাজশাহীর ছোটমনি নিবাস। সেখানে অন্য শিশুদের সঙ্গে বেড়ে উঠবে সে। পাবে নিরাপদ আশ্রয়, যত্ন আর ভালোবাসা।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের জালমাছমারী এলাকার সেই নবজাতককে আজ বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ছোটমনি নিবাসের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। শিবগঞ্জ সমাজসেবা কার্যালয় শিশুটিকে রাজশাহীর বোয়ালিয়ায় অবস্থিত সমাজসেবা অধিদপ্তর পরিচালিত এ নিবাসে পাঠানোর ব্যবস্থা করে। হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা।

শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম জানালেন, মঙ্গলবার সকালে জালমাছমারী এলাকার একটি আমবাগানে বালুর মধ্যে পুঁতে রাখা অবস্থায় নবজাতকটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দা গোলাপ হোসেন। পরে স্থানীয়দের সহায়তায় তিনি শিশুটিকে উদ্ধার করেন। খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা দ্রুত শিশুটিকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, শিশুটি সুস্থ রয়েছে। এরপর শুরু হয় তাকে নিরাপদ আশ্রয়ে রাখার আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া। সব আনুষ্ঠানিকতা শেষে শিশুটির দায়িত্ব দেওয়া হয় সমাজসেবা অধিদপ্তরের ছোটমনি নিবাসকে। বুধবার দুপুরে তাকে সেখানে হস্তান্তর করা হয়।

রাজশাহী সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মনিরা খাতুন বলেছেন, ‘আমি জেনেছি, নবজাতকটিকে ছোটমনি নিবাসে নিয়ে আসা হয়েছে। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট কর্মকর্তাকে শিশুটির যথাযথ পরিচর্যার ব্যাপারে বিশেষভাবে তাগিদ দিয়েছি।’

তিনি আরও বললেন, ‘আমাদের এই ছোটমনি নিবাস তৈরি করা হয়েছে মূলত এমন শিশুদের জন্যই। এ ধরনের অনেক শিশু এখানে রয়েছে। তারা এখানেই বড় হচ্ছে, মানুষ হচ্ছে। উদ্ধার হওয়া শিশুটিও অন্য শিশুদের মতো বেড়ে উঠবে, মানুষ হবে— এটাই আমাদের প্রত্যাশা।’

যে আমবাগানে শিশুটির জীবনের শুরুতেই এমন নির্মম অভিজ্ঞতা হয়েছিল, সেখান থেকে এখন তার ঠিকানা নিরাপদ আশ্রয়ে। সামনে কী অপেক্ষা করছে, তা এখনই বলা যায় না। তবে ছোটমনি নিবাসে তার জন্য রয়েছে বেড়ে ওঠার সুযোগ। প্রয়োজনীয় পরিচর্যা ও স্নেহের পরশে অন্য শিশুদের মতো তার জীবনও এগিয়ে যাবে— এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

রাজশাহীর ছোটমনি নিবাসনবজাতক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    মাতিস রঙের সুন্দর

    মাতিস রঙের সুন্দর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ