Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
আগামীর সময়
সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

হাম

‘হাতে টাকা দিয়ে ডাক্তার বললেন, চেষ্টা তো করতে হবে’

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ১৯:৫১
‘হাতে টাকা দিয়ে ডাক্তার বললেন, চেষ্টা তো করতে হবে’

ত্বাকি ওসমানির বাঁচার আশা আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসছে। রবিবার নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) চিকিৎসক পরিবারের সদস্যদের ডেকে এমন আশঙ্কার কথা জানান। এতে শিশুটির বাবা মঈনুদ্দিন হাল ছেড়ে দেন। দীর্ঘ প্রায় এক মাসের চেষ্টা, ধারদেনায় জর্জরিত ব্যক্তিটির আর ওষুধ কেনার টাকাও ছিল না। চলেই তো যাবে ছেলে, ওষুধ কিনে আর কী হবে! আইসিইউর এক চিকিৎসক হাতে দুই হাজার টাকা আর স্লিপ দিয়ে বললেন, ‘যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ চেষ্টা তো করতে হবে।’

সেই ত্বাকি ওসমানি আজ মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে মারা যায়। গত ২২ মে পটিয়া থেকে মঈনুদ্দিন তার একমাত্র সন্তানটিকে এ হাসপাতালে আনেন। এর আগে পটিয়ার বাড়ি আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা-যাওয়ার মধ্যে ছিলেন তারা। হাম উপসর্গ ছিল ৯ মাস ১৩ দিনের জীবন পাওয়া শিশুটির।

‘পটিয়াতে আমার ছেলের চিকিৎসা ভালো হয়নি। স্বাস্থ্য কমপ্লেক্সে দুইবার ভর্তি করেছি। অসুখ ভালো না হতেই সেখান থেকে দুইবার ছেড়ে দিয়েছে। এতে তার ক্ষতি হয়। এরপর পটিয়ায় একটা বেসরকারি হাসপাতালেও ভর্তি করেছিলাম। পরে এখানে নিয়ে আসি’— চমেক হাসপাতালের আইসিইউর সামনে দাঁড়িয়ে এসব বলে ক্ষোভ প্রকাশ করছিলেন মঈনুদ্দিন।

গত ২২ জুলাই চমেকে আসার পর ত্বাকিকে শিশু স্বাস্থ্য বিভাগের হাম ব্লকে রাখা হয়। শিশুদের আইসিইউ খালি হলে ওইদিনই তাকে স্থানান্তর করা হয়। শুরু থেকেই সংকটাপন্ন শিশুটি। ‘বাঁচার আশা নেই’— রবিবার তাদের জানিয়ে দেন চিকিৎসক।

‘চিকিৎসক জানিয়েছিলেন ছেলের মাথাসহ সারা শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়েছে। তারপরও দু-একটা পরীক্ষা-নিরীক্ষা করে যাচ্ছিলেন ডাক্তাররা। ইনজেকশনও দিচ্ছিলেন। চেষ্টার কোনো ত্রুটি ছিল না তাদের। আমি হতাশ হয়ে পড়ি। টাকা-পয়সা নেই আর। ইনজেকশন লিখে দেওয়ার পরও আনতে পারছিলাম না। তখন এক নারী চিকিৎসক হাতে দুই হাজার টাকা দিয়ে বললেন, ওষুধ নিয়ে আসতে’— বলতে বলতে আবেগতাড়িত মঈনুদ্দিন।

সামান্য একটা নির্মাণসামগ্রীর দোকানের কর্মী মঈনুদ্দিন। বাড়ি পটিয়ার অলির হাট এলাকায়। এখন তিনি ছেলেকে আগে চট্টগ্রাম মেডিকেলে কেন আনেননি সেই আফসোসে পুড়ছেন। পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে সময় নষ্ট না করে এখানে নিয়ে এলে ছেলেটি বেঁচেও উঠতে পারত বলে মনে করছেন মঈনুদ্দিন।

ডাক্তারের আশঙ্কার কথা শোনার পর থেকেই স্ত্রী জান্নাতুল ফেরদৌস নীরবে কেঁদেই যাচ্ছিলেন। মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আজ সকালে শেষ বিদায়ের পর হাউমাউ করে কাঁদছিলেন তিনি। মঈনুদ্দিন জানান, ‘আজ সকালে ছেলে চলে গেল। দুপুরে দাফন করেছি বাড়িতে। স্ত্রী বেশি ভেঙে পড়েছে।’

চট্টগ্রামে সরকারি হিসাবে হাম ও হাম উপসর্গের রোগী বিভিন্ন হাসপাতালে দুই হাজারের বেশি চিকিৎসা নিয়েছে। এর মধ্যে মারা গেছে ১২ জন। তবে আক্রান্ত, ভর্তি হওয়া রোগী এবং মৃত্যু বেসরকারি হিসাবে কয়েকগুণ বেশি। চমেক হাসপাতালেই প্রতিদিন হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন থাকে ১৪০ থেকে ১৫০ জন।

চট্টগ্রামহামত্বাকি ওসমানি
    শেয়ার করুন:
    লোডশেডিং দেখার নামে জাদুকরি ঈদ সফর!

    লোডশেডিং দেখার নামে জাদুকরি ঈদ সফর!

    ২৫ মে ২০২৬, ২১:৪৩

    রাজকীয় আয়োজনে ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায়

    রাজকীয় আয়োজনে ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায়

    ২৫ মে ২০২৬, ২৩:৫১

    ৮৭ দিন পর ইন্টারনেট চালুর নির্দেশ দিলেন ইরানের প্রেসিডেন্ট

    ৮৭ দিন পর ইন্টারনেট চালুর নির্দেশ দিলেন ইরানের প্রেসিডেন্ট

    ২৬ মে ২০২৬, ০০:৩৬

    নারী ও তরুণদের সংযুক্ত করা, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা আমার অগ্রাধিকার

    নারী ও তরুণদের সংযুক্ত করা, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা আমার অগ্রাধিকার

    ২৬ মে ২০২৬, ০০:২৭

    নজরুলকে জানার ও বোঝার প্রয়োজনীয়তার ওপর জোর দিলেন মন্ত্রী টুকু

    নজরুলকে জানার ও বোঝার প্রয়োজনীয়তার ওপর জোর দিলেন মন্ত্রী টুকু

    ২৫ মে ২০২৬, ২৩:৪৭

    ইহরাম থেকে বিদায়ী তাওয়াফ: আত্মশুদ্ধির এক মহাযাত্রা

    ইহরাম থেকে বিদায়ী তাওয়াফ: আত্মশুদ্ধির এক মহাযাত্রা

    ২৫ মে ২০২৬, ২৩:৫৮

    টাঙ্গাইলে দুর্ঘটনায় নিহত নওগাঁর ৯ জনের মরদেহ নিজ গ্রামে

    টাঙ্গাইলে দুর্ঘটনায় নিহত নওগাঁর ৯ জনের মরদেহ নিজ গ্রামে

    ২৬ মে ২০২৬, ০০:৩৩

    সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

    সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

    ২৬ মে ২০২৬, ০৩:৫৫

    কালশী বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ল শতাধিক ঘর

    কালশী বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ল শতাধিক ঘর

    ২৫ মে ২০২৬, ২২:৫৯

    সন্ধ্যা নামলেও কমেনি ঘরমুখো মানুষের ভিড়

    সন্ধ্যা নামলেও কমেনি ঘরমুখো মানুষের ভিড়

    ২৬ মে ২০২৬, ১১:৫৪

    ঝড়ে ট্রলারডুবি, হিজলায় বাবা-ছেলেসহ নিখোঁজ ৩

    ঝড়ে ট্রলারডুবি, হিজলায় বাবা-ছেলেসহ নিখোঁজ ৩

    ২৫ মে ২০২৬, ২৩:২৫

    সবচেয়ে দামি গরু ‘স্টার বয়’ দাম ২১ লাখ ওজন এক টন!

    সবচেয়ে দামি গরু ‘স্টার বয়’ দাম ২১ লাখ ওজন এক টন!

    ২৫ মে ২০২৬, ২০:৩২

    সেনেগালে ঈদুল আজহায় আভিজাত্যের প্রতীক ‘লাডুম’

    সেনেগালে ঈদুল আজহায় আভিজাত্যের প্রতীক ‘লাডুম’

    ২৫ মে ২০২৬, ২৩:০১

    সিরাজগঞ্জে টিটিই অবরুদ্ধ, ৪০ মিনিট আটকে সিল্কসিটি এক্সপ্রেস

    সিরাজগঞ্জে টিটিই অবরুদ্ধ, ৪০ মিনিট আটকে সিল্কসিটি এক্সপ্রেস

    ২৫ মে ২০২৬, ২২:২২

    সিসা দূষণে ঝুঁকিতে শিশুর মেধা ও শিক্ষা

    সিসা দূষণে ঝুঁকিতে শিশুর মেধা ও শিক্ষা

    ২৫ মে ২০২৬, ২২:৫৬

    advertiseadvertise