পার্কভিউ হসপিটাল–রেইস অনলাইনের মধ্যে সমঝোতা চুক্তি

সংগৃহীত ছবি
উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
আজ মঙ্গলবার চট্টগ্রামে পার্কভিউ হসপিটাল লিমিটেডের বোর্ড রুমে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
সমঝোতা স্মারকের আওতায় রেইস অনলাইন লিমিটেডের সদস্য ও কর্মচারীরা পার্কভিউ হসপিটাল লিমিটেডের বিশেষায়িত চিকিৎসাসেবা, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং সমন্বিত স্বাস্থ্যসেবার বিভিন্ন বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে বক্তারা জানান, এই সমঝোতা স্মারক দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। এর মাধ্যমে রেইস অনলাইন লিমিটেডের সদস্যরা আরও সহজে উন্নত, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। একই সঙ্গে উভয় প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে রেইস অনলাইন লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ সাইফুদ্দীন খালেদ পারভেজ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একেএম শামসুজ্জামান, সিনিয়র ম্যানেজার প্রবাল দাশ, ম্যানেজার সুজিত বড়ুয়া।
পার্কভিউ হসপিটাল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম, জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) তালুকদার জিয়াউর রহমান শরীফ, ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড) মো. জাহেদুল ইসলাম ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেজাম উদ্দিন।




