Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রামে পাহাড়-প্রকৃতির আলোকচিত্র নিয়ে প্রদর্শনী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ২০:০০
চট্টগ্রামে পাহাড়-প্রকৃতির আলোকচিত্র নিয়ে প্রদর্শনী

ক্যামেরার ক্লিকে সবুজ পাহাড়-প্রকৃতি। শুভ্র পর্বতমালা। আর পাহাড়ের মানুষের জীবনবৈচিত্র্য। পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ সংরক্ষণ করেছে এমন হাজারো ছবি।

বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসের অন্যতম সফল মুখ বাবর আলী যুক্ত থাকার কারণে এ ক্লাব তরুণদের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

ভার্টিক্যাল ড্রিমার্স এ পর্বতারোহণ খেলা ছড়িয়ে দিতে এবং পাহাড়ের জীবন-সংস্কৃতি তুলে ধরতে আয়োজন করেছে সেই আলোকচিত্রগুলো নিয়ে প্রদর্শনী। এতে বান্দরবানের সবুজ পাহাড়, হিমালয়ের শুভ্র পর্বতশ্রেণি এবং পাহাড়ের জীবনযাত্রার নিয়ে শতাধিক আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।

আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের শিল্পকলা একাডেমির জয়নুল আবেদিন হলে দুদিনের এ প্রদর্শনী শুরু হয়েছে।

বিশ্বে আট হাজার মিটার বা এর বেশি উচ্চতার পর্বত আছে মোট ১৪টি। সবগুলোর চূড়ায় ইতোমধ্যেই নিজের পদচিহ্ন রাখা বাবর আলীকে সঙ্গে নিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন সংসদ সদস্য সাঈদ আল নোমান। আরও ছিলেন চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির প্রেসিডেন্ট শোয়েব ফারুকী।

উদ্বোধন অনুষ্ঠানে সাঈদ আল নোমান বললেন, 'পর্বতারোহণ একটি খেলা, একটি শিল্প। এই খেলাতে চট্টগ্রামের তরুণদের আরোও এগিয়ে দিতে আমার সহযোগিতা থাকবে। আমি প্রত্যাশা করি চট্টগ্রামে শিগগিরই একটি ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে। তরুণদের সঙ্গে সম্পৃক্ত সবকিছুতেই আমার আগ্রহ থাকে। এই পর্বতারোহণ খেলাটার সঙ্গে যেহেতু মূলত তরুণরাই যুক্ত, আমি সর্বতোভাবে সংশ্লিষ্টদের সঙ্গে সম্পৃক্ত থাকতে চাই। একটা প্রকৃতিবান্ধব রাষ্ট্র গড়তে তরুণদের প্রকৃতির সাথে সম্পৃক্ত থাকাটা জরুরি।

শোয়েব ফারুকী বললেন, 'ভার্টিক্যাল ড্রিমার্স এর তরুণেরা পর্বতারোহণ নামক খেলাটার পাশাপাশি দারুণ সব আলোকচিত্র তুলে তাদের স্বাক্ষর রেখেছে। অতি উচ্চতার প্রতিকূল পরিবেশে ক্যামেরা বের করাও কোনো সহজ কাজ নয়। সেই জায়গায় অতি ঝুঁকিপূর্ণ এই খেলাটায় দারুণ দক্ষতা দেখানোর পাশাপাশি অসাধারণ সব আলোকচিত্র তুলে আনায় এই প্রদর্শনীর আলোকচিত্রীদের আন্তরিক ধন্যবাদ জানাই।'

অভিযানের আয়োজক ও ক্লাব সভাপতি ফরহান জামান বললেন, 'পর্বতারোহণ খেলাটা হয় দুনিয়ার দূরতম প্রান্তে। সরাসরি সম্প্রচার কিংবা অনলাইন স্ট্রিমিং এর এই যুগে সরাসরি দর্শকের সঙ্গে সম্পৃক্ততা না থাকায় এটির কাঠিন্য আর দুরুহতা বোঝা মুশকিল। ছবির মাধ্যমে হলেও দর্শকরা দুর্গম পর্বতের কিছুটা ছোঁয়া পাবে।’

'পিকস, পিপল, পারস্প্যাক্টিভ' শিরোনামের এ আলোকচিত্র প্রদর্শনীতে পৃষ্ঠপোষকতা করেছেন নস টেলোস, ক্রাফট ফ্যাশন লিমিটেড ও ট্রাভেল প্রো। বিষুব আর্ট অর্গানাইজেশন, গিরি ও ক্যানভাস অব কালার সহযোগিতা দিচ্ছে।

চট্টগ্রামপ্রদর্শনীআলোকচিত্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ভারতে ব্রিকসের এই সম্মেলন কেন গুরুত্বপূর্ণ, এজেন্ডায় কী

    ভারতে ব্রিকসের এই সম্মেলন কেন গুরুত্বপূর্ণ, এজেন্ডায় কী

    ঘর-কর্মস্থল পরিষ্কারে সপ্তাহে এক ঘণ্টা সময় দিন : প্রধানমন্ত্রী

    ঘর-কর্মস্থল পরিষ্কারে সপ্তাহে এক ঘণ্টা সময় দিন : প্রধানমন্ত্রী