Agamir Somoy E-Paper
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কমলের বিনা বেতনের পাঠশালা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

‘এককালীন ২ কোটি মাসে ১০ লাখ’

প্রকাশ্য তাণ্ডবের ২৪ ঘণ্টায়ও গ্রেপ্তার নেই, আসামিও অজ্ঞাত

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১৫:৫০
প্রকাশ্য তাণ্ডবের ২৪ ঘণ্টায়ও গ্রেপ্তার নেই, আসামিও অজ্ঞাত

ছবি: আগামীর সময়

চট্টগ্রাম নগরীতে ইন্টারনেট সেবাদানকারী এক প্রতিষ্ঠানের অফিসে ঢুকে প্রকাশ্যে তাণ্ডবের ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

এ ঘটনায় গতকাল সোমবার রাতে ডিজিটাল ডট নেট (ডিডিএন) নামে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ শামশুদ্দোহা মিনহাজ চকবাজার থানায় মামলা করেছেন। এতে অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।

ভিডিও ফুটেজে মুখে মাস্ক পরা হামলাকারীদের স্পষ্ট দেখা গেছে। প্রতিষ্ঠানটির মালিককে ফোন করে চাঁদা দাবি ও হুমকির অডিও পুলিশ পেয়েছে। এরপরও মামলায় কারও নাম-পরিচয় উল্লেখ না করে দেওয়া এজাহার পুলিশের গ্রহণ করা নিয়ে প্রশ্ন উঠেছে।

চকবাজার থানার ওসি নুর হোসেন মামুন বললেন, ‘প্রতিষ্ঠানটির পক্ষ থেকে যেভাবে অভিযোগ করা হয়েছে সেভাবেই মামলা রেকর্ড করা হয়েছে। হোয়াটসঅ্যাপে কল করে হুমকিদাতা তার নাম ডেভিড ইমন বলেছিলেন। ইমনের নাম আসামির তালিকায় না থাকলেও মামলার সারসংক্ষেপে আছে।’

ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানালেন ওসি মামুন।

আরও পড়ুন

দুর্যোগে সহমর্মিতাই মুমিনের পরিচয়

১৪ জুলাই ২০২৬

তবে ডিডিএন’র এক কর্মকর্তার ভাষ্য, ‘ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ যেভাবে মামলা করার পরামর্শ দিয়েছে সেভাবেই অভিযোগ জমা দেওয়া হয়েছে।’

গতকাল সোমবার দুপুরে নগরীর চকবাজার থানার বাকলিয়া এক্সেস রোডে মরিয়ম হাইটসের তৃতীয় তলায় ডিজিটাল ডট নেট (ডিডিএন) অফিসে নির্বিচারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সন্ত্রাসী ডেভিড ইমন প্রতিষ্ঠানটির মালিক আদিল বিন মামুনকে গত শনিবার একটি বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে এককালীন দুই কোটি টাকা ও প্রতিমাসে ১০ লাখ টাকা করে চাঁদা দাবি করেন। অন্যথায় ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, ডেভিড ইমনের সঙ্গে ফোনকলে প্রতিষ্ঠানের মালিক চাঁদা দিতে অসম্মতি জানান। এর দুইদিনের মাথায় সোমবার দুপুর সোয়া ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ৩০-৪০ জন সন্ত্রাসী অতর্কিতে তাদের অফিসে ঢুকে তাণ্ডব চালায়। সন্ত্রাসীরা ৪টি ডেস্কটপ, ৪টি ল্যাপটসহ বিভিন্ন আসবাবপত্র ও অফিসের দরজা ভাঙচুর করে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক আরিফুল ইসলামের ব্যাগ থেকে কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাবদ রাখা নগদ ৩৫ লাখ টাকা নিয়ে যায়।

পুলিশের কাছেই তথ্য আছে, ডেভিড ইমন নামে চট্টগ্রাম জুড়ে ত্রাস সৃষ্টিকারী এই সন্ত্রাসীর প্রকৃত নাম মোবারক হোসেন ইমন। বিদেশে পলাতক সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত। বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।

আগামীর সময়ের প্রশ্নের জবাবে ডেভিড ইমন ডিডিএন’র মালিক আদিল বিন মামুনকে ফোন করে টাকা দাবির কথা স্বীকার করেন। তবে এই টাকা চাঁদা নয়, ব্যবসার পার্সেন্টেজ হিসেবে চেয়েছিলেন বলে দাবি করেন।

এরপরও পুলিশ ঘটনায় জড়িত কারও নাম-পরিচয় সুনির্দিষ্টভাবে উল্লেখ করে রাজি নয়। নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হাবিবুর রহমান প্রামাণিক বললেন, ‘আপাতত কারও নাম বলতে চাচ্ছি না। অভিযান চলছে।’

চট্টগ্রামতাণ্ডবআসামি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৫৩

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৫

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ৩০ আগস্ট ২০২৬, ১৩:২৪

    শেষ পর্যন্ত নেপালের সেই পরিবারটির ভাগ্যে কী ঘটেছিল?

    শেষ পর্যন্ত নেপালের সেই পরিবারটির ভাগ্যে কী ঘটেছিল?

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৪

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৮

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৪

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৩১

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৫৫

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:২০

    এ বঞ্চনার শেষ কোথায়?

    এ বঞ্চনার শেষ কোথায়?

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:০৮

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ২২:১৮

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৫৩

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    ৩০ আগস্ট ২০২৬, ২২:৪৪

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৪৫

    advertiseadvertise