Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

এক সপ্তাহে ২৫৮ নাগরিক সমস্যার সমাধান

আব্দুল্লাহ আল মামুন
আব্দুল্লাহ আল মামুন
agamir somoy
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ২১:৪৯
এক সপ্তাহে ২৫৮ নাগরিক সমস্যার সমাধান

চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী মোহাম্মদ সেলিম। বাড়ির সামনের সড়কে পাথর-বালু রেখে ভবন নির্মাণ করায় প্রতিদিন যাওয়া-আসার পথে বিড়ম্বনায় পড়তেন তিনি। সিটি করপোরেশনের নতুন চালু হওয়া ডিজিটাল সেবা অ্যাপ 'আমাদের চট্টগ্রাম'-এ বিষয়টি নিয়ে অভিযোগ করেন তিনি।

অভিযোগ পেয়ে সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে তা সরিয়ে দেওয়া হয়। এতে স্বস্তির কথা জানিয়েছেন সেলিম। সড়কে আবর্জনা ও সড়ক ভাঙা নিয়ে তাঁর আরও তিনটি অভিযোগের সমাধান এখনো না মিললেও, অ্যাপটি কার্যকর রাখলে ভবিষ্যতে নাগরিক সমস্যার সমাধান মিলবে বলে প্রত্যাশা তার।

শুধু সেলিমের সমস্যাই নয়, অ্যাপটি চালুর প্রথম সাত দিনেই নগরবাসীর জমা দেওয়া বিভিন্ন নাগরিক সমস্যার মধ্যে ২৫৮টির সমাধান নিশ্চিত করা হয়েছে। অ্যাপের লাইভ ড্যাশবোর্ডের তথ্য অনুযায়ী, উদ্বোধনের পর প্রথম সপ্তাহেই মোট ৯৯৯টি আবেদন ও অভিযোগ নিবন্ধিত হয়। এর মধ্যে চসিকের সংশ্লিষ্ট বিভাগগুলোর তাৎক্ষণিক পদক্ষেপে ইতিমধ্যে ২৬ শতাংশ বা ২৫৮টি সমস্যার দ্রুত নিষ্পত্তি সম্ভব হয়েছে। বাকি ৭৪১টি অভিযোগও পর্যায়ক্রমে সমাধানের তালিকায় রাখা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মোহাম্মদ সেলিম গত ১৯ জুলাই পাঁচলাইশ আবাসিক এলাকার ৬৯ নম্বর বাড়ির সামনে পাথর ও বালু রেখে নির্মাণকাজ করার অভিযোগ করেছিলেন। অভিযোগটি গৃহীত হওয়ার পর ২২ জুলাই স্পেশাল ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়।

মাঠপর্যায়ের অনুসন্ধান শেষে অভিযান চালিয়ে বিষয়টি সমাধান করা হয়। তবে ২৩ জুলাই সরেজমিনে গিয়ে দেখা যায়, যে স্থানে অভিযোগ দেওয়া হয়েছিল সেটি পরিষ্কার থাকলেও পাশের আরেকটি জায়গায় সড়কে বালু রেখেই চলছে ভবনের কাজ।

৩ কোটি টাকা ব্যয়ে তৈরি এই অ্যাপে অর্থায়ন করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। কারিগরি সহায়তা দিয়েছে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ভেনটো টেক। এতে রাস্তাঘাট, মশার উপদ্রব, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতি, নালা-নর্দমা, পাবলিক টয়লেট, অবৈধ স্থাপনা ও জলাবদ্ধতাসহ মোট ১০টি ক্যাটাগরিতে ছবিসহ সরাসরি সমস্যা জানানোর সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি এতে যুক্ত আছে ৯৯৯ জরুরি সেবা, নারী ও শিশু সেবা, স্কুল হেলথ কার্ড এবং বিভিন্ন প্রত্যয়নপত্রের আবেদন সুবিধা।

গত ১৮ জুলাই চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন আনুষ্ঠানিকভাবে 'আমাদের চট্টগ্রাম' ওয়ানস্টপ সিটিজেন সার্ভিস মোবাইল ও ওয়েব অ্যাপের উদ্বোধন করেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘আমাদের চট্টগ্রাম অ্যাপ চালুর পর অল্প সময়ের মধ্যেই যেভাবে নাগরিকরা সাড়া দিয়েছেন, তা প্রমাণ করে প্রযুক্তিনির্ভর নাগরিক সেবাই ভবিষ্যতের পথ। আমরা চাই নাগরিকদের প্রতিটি যৌক্তিক অভিযোগ দ্রুততম সময়ে সমাধান হোক এবং তারা ঘরে বসেই যেন সেবার অগ্রগতি দেখতে পারেন।’

তিনি আরও বলেছেন, ‘আমাদের চট্টগ্রাম' শুধু একটি অ্যাপ নয়, এটি নাগরিক ও সিটি করপোরেশনের মধ্যে একটি ডিজিটাল সেতুবন্ধন। স্মার্ট, পরিচ্ছন্ন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক চট্টগ্রাম গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি নগরবাসীকে অ্যাপটি ব্যবহার করে নিজ নিজ এলাকার সমস্যা জানাতে এবং একটি বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তোলার অংশীদার হতে আহ্বান জানাই।’

চসিক জানিয়েছে, ভবিষ্যতে এই প্ল্যাটফর্মে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, বিভিন্ন সনদের জন্য অনলাইন আবেদন, জরুরি সেবা ও মেয়রের সঙ্গে সরাসরি যোগাযোগসহ আরও বিভিন্ন নাগরিক সেবা যুক্ত করা হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তি ব্যবহার করে শহরের বিভিন্ন সমস্যা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও সমাধানের ব্যবস্থাও চালুর পরিকল্পনা রয়েছে।

সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন জানান, এই অ্যাপের মাধ্যমে নাগরিক অভিযোগ নিষ্পত্তির পাশাপাশি উন্নয়ন-সংক্রান্ত পরামর্শ, জনমত গ্রহণ, ওয়ার্ডভিত্তিক সমস্যা বিশ্লেষণ এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সুযোগও তৈরি হয়েছে। চট্টগ্রামকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও স্মার্ট নগরীতে রূপান্তরের যাত্রায় এই অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চট্টগ্রামসমস্যাসিটি করপোরেশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ,  ব্যর্থ হলো সি-পপ

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ, ব্যর্থ হলো সি-পপ

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র