Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১৬:৩৬
দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

সাংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী ও মেয়র- রনি দে, চট্টগ্রাম

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’। চট্টগ্রাম থেকে আনুষ্ঠানিকভাবে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। দেশের ৪০ হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দেড় কোটি শিক্ষার্থী এতে অংশ নেবে।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে প্রতিযোগিতার বিস্তারিত সময়সূচি ও পরিকল্পনা তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘এই আয়োজন বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগে এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি এবং শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই এর প্রধান লক্ষ্য।’

আয়োজনে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বললেন, ‘বিশ্বকাপের পর এবার ফুটবল নিয়ে নতুন এক উন্মাদনা তৈরি হবে চট্টগ্রামে। আমরা মেসি-এমবাপ্পেদের খেলা দেখেছি, এবার বাংলাদেশের খুদে ফুটবলারদের নৈপুণ্য দেখার অপেক্ষায় আছি।’

আয়োজকেরা জানান, বালক ও বালিকা— উভয় বিভাগেই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে দেশের ১৯ হাজার ২২১টি মাধ্যমিক বিদ্যালয়, ১ হাজার ৫৫৬টি স্কুল অ্যান্ড কলেজ, ৩ হাজার ৩৮০টি কলেজ, ৯ হাজার ২৯৬টি মাদ্রাসা এবং ৬৭৮টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ৪০ হাজার ২৩১টি প্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ৬০ লাখ শিক্ষার্থী সম্পৃক্ত হবে।

মাঠের ফুটবলের পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা প্রসারে লোগো, মাসকট, স্লোগান, থিম সং ও রিলস নির্মাণের প্রতিযোগিতাও রাখা হয়েছে। ইতোমধ্যে জমা পড়া শত শত সৃষ্টিকর্মের মধ্য থেকে সেরা তিন বিজয়ীকে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

উপজেলা বা থানা পর্যায় থেকে শুরু হয়ে প্রতিযোগিতাটি পর্যায়ক্রমে জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আগামী ৯ আগস্ট থেকে উপজেলা পর্যায়ের খেলা শুরু হওয়ার কথা থাকলেও চট্টগ্রামের বন্যা পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ ও চলতি এইচএসসি পরীক্ষার কারণে উদ্বোধনী অনুষ্ঠান এক মাস পিছিয়ে আগামী ৯ বা ১০ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রাম স্টেডিয়ামে আয়োজিত মূল উদ্বোধনী অনুষ্ঠানটি একযোগে দেশের সব উপজেলায় সরাসরি সম্প্রচার করা হবে। আয়োজকদের আশা, এটিই হতে যাচ্ছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় স্কুলভিত্তিক ফুটবল প্রতিযোগিতা।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য আবু সুফিয়ান ও এরশাদ উল্লাহ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মো. মাসুদ আলম, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি উপস্থিত ছিলেন।

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপচট্টগ্রামশিক্ষামন্ত্রীমেয়র শাহাদাত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    মক্কায় আলোচিত যত হামলা

    মক্কায় আলোচিত যত হামলা

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি