রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ নোয়াখালীর সম্মেলন

ছবি: আগামীর সময়
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ নোয়াখালী শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও রবীন্দ্র- নজরুল স্মরণানুষ্ঠান আজ শনিবার মাইজদী বি আর ডি বি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলমের সভাপতিত্বে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আবুল ফারাহ পলাশ ও কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রেয়সী রায়।
সম্মেলনে শাখার সদস্যরা সমবেত সংগীত পরিবেশন করেন। একি অপরুপ রূপে মা তোমার হেরিনু পল্লী জননী, আমি ভয় করবোনা ভয় করবোনা, মোরা একি বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান ও আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি গানের সাথে কণ্ঠ মেলান দর্শকেরাও।
এ ছাড়া একক সংগীত পরিবেশন করেন শিল্পী শ্রেয়সী রায় এবং অনুরিনা চৌধুরী তুলি। সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলমকে সভাপতি, এমদাদ হোসেন কৈশোরকে সাধারণ সম্পাদক এবং মিঠুন মজুমদারকে কোষাধ্যক্ষ করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।



