জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের খাগড়াছড়ি জেলা শাখা গঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি তৃণমূল উন্নয়ন সংস্থার মিলনায়তনে অনুষ্ঠিত সভা থেকে ১৫ সদস্যের খাগড়াছড়ি জেলা কমিটির নাম ঘোষণা করা হয়। পরে রবীন্দ্রসঙ্গীত কর্মশালা অনুষ্ঠিত হয়।সভায় কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আবুল ফারাহ পলাশ, নির্বাহী কমিটির সদস্য শিল্পী শ্রেয়সী রায় ও চট্টগ্রাম অঞ্চল সমন্বয় কমিটির সদস্য অনির্বাণ ভট্টাচার্য।
সভায় সর্বসম্ম...