Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
আগামীর সময়
সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

আজ দুপুরে চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৪:১৫
আজ দুপুরে চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা

আজ বৃহস্পতিবার ঈদের দিন দুপুরের পর চট্টগ্রামে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে কোথাও কোথাও। তবে ভারী বৃষ্টির আশঙ্কা নেই বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, সকালে ঈদের জামাত নির্বিঘ্ন হওয়ার সম্ভাবনাই বেশি। নগরের প্রধান ঈদ জামাত বরাবরের মতো জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, বৃষ্টি হলে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে মসজিদের ভেতরে।

এরই মধ্যে গতকাল বুধবার সকাল থেকে চট্টগ্রামে শুরু হয় বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় রেকর্ড করা হয়েছে ১২ মিলিমিটার বৃষ্টিপাত। যদিও পূর্বাভাসে বলা হয়েছিল, কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। দুপুরের দিকে নগরের আকাশে রোদ ও মেঘের লুকোচুরি দেখা যায়।

পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের কর্তব্যরত আবহাওয়াবিদ মাহমুদুল হাসান বলছিলেন, ‘মৌসুমি বায়ু প্রবেশ করছে এখন। ঈদের দিন সকালের দিকে চট্টগ্রাম জেলায় বৃষ্টি তেমন নেই। তবে দুপুরের পর থেকে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে হঠাৎ করে বজ্রসহ কালবৈশাখীর মতো ঝাপটা দিতে পারে। দিনের তাপমাত্রাও কম থাকবে।’

সংশ্লিষ্টরা মনে করছেন, কোরবানির ঈদের দিন বা পরে বৃষ্টি হলে বর্জ্য ব্যবস্থাপনায় কিছুটা সুবিধা হতে পারে। বৃষ্টির পানিতে পশুর রক্ত ও তরল বর্জ্য ধুয়ে যাওয়ায় দুর্গন্ধ কম ছড়াবে। তবে অতিরিক্ত বৃষ্টি হলে বর্জ্য সংগ্রহ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে। বৃষ্টির পানির সঙ্গে নালা-নর্দমায় বর্জ্য তলিয়ে যেতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন অনেকে।

আবহাওয়াচট্টগ্রামবৃষ্টি
    শেয়ার করুন:
    আজ পবিত্র ঈদুল আজহা

    আজ পবিত্র ঈদুল আজহা

    ২৮ মে ২০২৬, ০০:১১

    কোরবানির জবাইয়ে দ্বিতীয় ব্যক্তির সহায়তা, যা জানা জরুরি

    কোরবানির জবাইয়ে দ্বিতীয় ব্যক্তির সহায়তা, যা জানা জরুরি

    ২৮ মে ২০২৬, ০০:৩৬

    সুন্দর, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে হতে হবে ঐক্যবদ্ধ

    সুন্দর, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে হতে হবে ঐক্যবদ্ধ

    ২৮ মে ২০২৬, ০০:৩৬

    বিলবোর্ড ভেঙে পড়ার খেসারত দিতে হচ্ছে পুরো একটি গ্রামকে

    বিলবোর্ড ভেঙে পড়ার খেসারত দিতে হচ্ছে পুরো একটি গ্রামকে

    ২৭ মে ২০২৬, ২৩:৫২

    কোরবানির পশু কে জবাই করা উত্তম?

    কোরবানির পশু কে জবাই করা উত্তম?

    ২৮ মে ২০২৬, ০০:১৭

    ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের

    ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের

    ২৮ মে ২০২৬, ০১:০৮

    কুষ্টিয়ায় নছিমনের ধাক্কায় ঝালমুড়ি বিক্রেতা নিহত

    কুষ্টিয়ায় নছিমনের ধাক্কায় ঝালমুড়ি বিক্রেতা নিহত

    ২৮ মে ২০২৬, ০০:১০

    কোরবানির আগে শরিকদের নাম উচ্চারণ কি জরুরি?

    কোরবানির আগে শরিকদের নাম উচ্চারণ কি জরুরি?

    ২৮ মে ২০২৬, ০০:২৫

    একামতের ধ্বনি নয়, গুলির শব্দে নামাজের ডাক আসে যেখানে

    একামতের ধ্বনি নয়, গুলির শব্দে নামাজের ডাক আসে যেখানে

    ২৭ মে ২০২৬, ২৩:৪২

    যে ভুলে নষ্ট হতে পারে কোরবানি

    যে ভুলে নষ্ট হতে পারে কোরবানি

    ২৮ মে ২০২৬, ০০:০৬

    ঈদের আনন্দে বাগড়া দিতে পারে বৃষ্টি

    ঈদের আনন্দে বাগড়া দিতে পারে বৃষ্টি

    ২৭ মে ২০২৬, ২৩:৩১

    ভাসমান জীবনের ঈদ আনন্দে এক চিলতে হাসি, উপহার পেল মেঘনা পাড়ের মানতা সম্প্রদায়

    ভাসমান জীবনের ঈদ আনন্দে এক চিলতে হাসি, উপহার পেল মেঘনা পাড়ের মানতা সম্প্রদায়

    ২৭ মে ২০২৬, ২৩:৪৮

    ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ যাচ্ছে জাতীয় চিড়িয়াখানায়

    ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ যাচ্ছে জাতীয় চিড়িয়াখানায়

    ২৭ মে ২০২৬, ২২:৫৬

    ‘বুঝিনি বাবা মারা যাবে’— গেম খেলার বারণে বাবাকে পিটিয়ে মারল ছেলে

    ‘বুঝিনি বাবা মারা যাবে’— গেম খেলার বারণে বাবাকে পিটিয়ে মারল ছেলে

    ২৭ মে ২০২৬, ২৩:৩৯

    ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ঢাকা-সিলেট মহাসড়কে বিজিবি

    ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ঢাকা-সিলেট মহাসড়কে বিজিবি

    ২৮ মে ২০২৬, ০২:০০

    advertiseadvertise