Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রাম বিদ্যুৎ ভবন

নারী প্রকৌশলীর কক্ষে সিবিএ নেতাদের তাণ্ডব, ৪ জন বদলি

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ২০:৪৫
নারী প্রকৌশলীর কক্ষে সিবিএ নেতাদের তাণ্ডব, ৪ জন বদলি

ছবি: আগামীর সময়

আউটসোর্সিংয়ের মাধ্যমে শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে এক নারী প্রকৌশলীর কক্ষে ঢুকে সিবিএ নেতাকর্মীদের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। এ সময় ওই নারী কর্মকর্তাকে রক্ষা করতে এগিয়ে গেলে এক সহকারী প্রকৌশলীকে কক্ষ থেকে টেনে-হিঁচড়ে বের করে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরের আগ্রাবাদে অবস্থিত বিদ্যুৎ ভবনের পঞ্চম তলায় এই ঘটনা ঘটে। আজ বুধবার ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

এদিকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জড়িত চার শ্রমিককে চট্টগ্রাম থেকে দেশের চারটি প্রত্যন্ত জেলায় তাৎক্ষণিক বদলি করেছে কর্তৃপক্ষ। বদলি হওয়া শ্রমিকরা হলেন প্ল্যান্ট অপারেটর-সি মোহাম্মদ হাফিজুর রহমান (পাবনা), লাইনম্যান মোহাম্মদ নুরুন্নবী (ভোলা), ইলেকট্রিশিয়ান মোহাম্মদ শফিকুল ইসলাম (সিলেট) এবং গাড়িচালক মোহাম্মদ আইয়ুব (দিনাজপুর)।

পিডিবির কর্মকর্তারা জানালেন, সিবিএ নেতাদের দুর্ব্যবহারের শিকার কর্মকর্তা হলেন নিলুফারিন আকতার। তিনি পিডিবির চট্টগ্রাম কার্যালয়ের কম্পিউটার কেন্দ্রে সিস্টেম অ্যানালিস্ট (নির্বাহী প্রকৌশলী) হিসেবে কর্মরত। আর মারধরের শিকার হয়েছেন সহকারী প্রকৌশলী মেহেদী হাসান।

ঘটনার বর্ণনা দিয়ে নির্বাহী প্রকৌশলী নিলুফারিন আকতার বলেছেন, ‘সম্প্রতি কাজ নেই, মজুরি নেই ভিত্তিতে আউটসোর্সিংয়ের মাধ্যমে একজন শ্রমিক নিয়োগ দেওয়া হয়। সিবিএ নেতারা এর প্রতিবাদ জানিয়ে আসছিলেন। তাদের মতামত না নিয়ে কেন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে; তা জানতে মঙ্গলবার দুপুরে ২০ থেকে ৩০ জন আমার কক্ষে আসেন। অবসরপ্রাপ্ত শ্রমিক গাজী আইয়ুবের নেতৃত্বে সিবিএ নেতারা রুমে ঢুকেই উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। আমি বারবার চেষ্টা করেও তাদের শান্ত করতে ব্যর্থ হই। একপর্যায়ে তারা চরম দুর্ব্যবহার শুরু করেন।’

নিলুফারিন আকতার আরও জানালেন, হইহুল্লোড় শুনে আশপাশের কক্ষ থেকে অন্য কর্মকর্তা-কর্মচারীরা এগিয়ে আসেন। এ সময় সহকারী প্রকৌশলী মেহেদী হাসান সিবিএ নেতাদের শান্ত করার চেষ্টা করলে উল্টো তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। সিবিএ কর্মীরা মেহেদীকে কক্ষ থেকে টেনে-হিঁচড়ে করিডরে বের করে আনেন এবং সেখানে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ঘটনার পরপরই তিনি লিখিতভাবে বিষয়টি পিডিবির চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী কামাল উদ্দিন আহমেদকে জানিয়েছেন।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিদ্যুৎ ভবনের পঞ্চম তলার করিডরে উত্তেজিত শ্রমিক ও সিবিএ নেতাদের একটি বড় দল জড়ো হয়ে হট্টগোল করছেন। একপর্যায়ে সেখানে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে তাদের সরাসরি ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়। করিডরে উপস্থিত অন্যান্য সাধারণ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে এ সময় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শ্রমিক নিয়োগের সিদ্ধান্তের বিরোধিতা করার কথা স্বীকার করলেও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন সিবিএ নেতারা। সিবিএ’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেছেন, ‘লোক নিয়োগকে কেন্দ্র করে ম্যাডামের সঙ্গে একটু সমস্যা হয়েছিল। তারা বিগত রাজনৈতিক আমলের (আওয়ামী লীগ) লোককে নিয়োগ দিয়েছেন, যার প্রতিবাদ করা হয়েছে। এখন আমাদের চারজনকে বিভিন্ন জায়গায় বদলি করে দেওয়া হয়েছে।’

জানতে চাইলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী কামাল উদ্দিন আহমেদ বলেছেন, ‘এক পক্ষ বলেছে তারা দাবিদাওয়া নিয়ে সেখানে গেছে। তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। অন্য পক্ষ বলেছে তাদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা উভয়পক্ষের অভিযোগ নিয়ে তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরে পাঠিয়েছি। তারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’


প্রকৌশলীনারীসিসিটিভি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!