Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

পদত্যাগ করা মন্ত্রী খাওয়ালেন খিচুড়ি, প্রতিমন্ত্রী বিরিয়ানি

ফজলে এলাহী
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ২০:২৪
পদত্যাগ করা মন্ত্রী খাওয়ালেন খিচুড়ি, প্রতিমন্ত্রী বিরিয়ানি

ছবি: আগামীর সময়

রাঙামাটি থেকে দলবেঁধে নেতাকর্মীরা এসেছেন ঢাকায়। উদ্দেশ্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালের সঙ্গে সাক্ষাৎ করবেন তার ভূমি মন্ত্রণালয়ে। প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে নেতাকর্মীদের অনেকেই চলে যান সম্প্রতি পদত্যাগ করা পার্বত্য মন্ত্রণালয় বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের বাসায়। সেখানে আয়োজন ছিল খাসি ও মুরগির খিচুড়ি।

আজ সোমবার প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তারা খেলেন বিরিয়ানি, কাবাব, মুরগির মাংস। অর্থাৎ জেলার ৪১ নেতাকর্মীর ঢাকায় ‘বিনোদন সফর’।

গত শনিবার জেলা বিএনপির সেক্রেটারি মামুনুর রশীদ মামুনের খুদেবার্তা আর ফোনে দ্রুতই ঢাকামুখী হন নেতারা।

কথা ছিল সকাল ১০টায় শুরু হবে নির্ধারিত মতবিনিময় সভা। সময়মতো ভূমি ভবনে হাজির রাঙামাটির জেলা, উপজেলা থেকে বিএনপির তৃণমূলের শীর্ষ নেতারা। কিন্তু প্রতিমন্ত্রীর অফিসিয়াল ব্যস্ততার কারণে মিটিং শুরু হয় ৩ ঘণ্টা পর। পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন হলেন রাঙামাটি বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা।

জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে এবং সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় মন্ত্রীর সামনে বক্তব্য রাখেন জেলা-উপজেলার অধিকাংশ নেতা। নেতারা সংগঠনকে শক্তিশালী করতে তাদের মূল্যায়ন করা, নিয়মিত সাংগঠনিক সভা আয়োজনের ওপর গুরুত্ব দেন।

প্রতিমন্ত্রী মীর হেলাল এ সময় সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা ও রেইনবো নেশন তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

রেইনবো নেশন বা রংধনু জাতি হলো এমন একটি বৈচিত্র্যময় সমাজ, যেখানে ধর্ম, বর্ণ, ভাষা ও সংস্কৃতির ভিন্নতা থাকা সত্ত্বেও সব মানুষ শান্তিতে এবং সমান অধিকারে বসবাস করে।

সভায় প্রতিমন্ত্রী মীর হেলাল আরও জানিয়েছেন, আজকের সভায় যোগ দেওয়ার জন্য দীপেন চাচাকে (দীপেন দেওয়ানকে) আমন্ত্রণ জানাতে আমি মামুনকে (জেলা বিএনপির সেক্রেটারি) পাঠিয়েছিলাম, তিনি আসেননি।

এই বিষয়ে দীপেন অনুসারী জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভূট্টো বললেন, ‘দাদার (দীপেন দেওয়ান) সঙ্গে অনেকে দেখা করেছেন। একসঙ্গে খিচুড়ি দিয়ে নাস্তা খেয়েছেন।’

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল জানালেন, ‘দুপুরে সভাশেষে অংশগ্রহণকারী নেতাদের জন্য খাবারের আয়োজন করেছিলেন পার্বত্য প্রতিমন্ত্রী। খাবারের মেন্যুতে ছিল বিরিয়ানি, কাবাব, মুরগির রোস্ট, ডিম আর সবজি।’

দুপুরে প্রতিমন্ত্রীর সঙ্গে ভূমি ভবনে মতবিনিময় সভা শেষে লাঞ্চে উপস্থিত ছিলেন প্রায় ৫০ জন নেতা। যাদের মধ্যে অন্তত ৩০ জন পদত্যাগী পার্বত্য মন্ত্রী ও রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ানের সঙ্গে সকালের নাস্তা করেছেন পার্বত্য কমপ্লেক্সে।

সভায় অংশ নিতে বেশিরভাগ নেতাই রবিবার রাতের বাসে নিজ উদ্যোগে রাঙামাটি থেকে ঢাকায় রওয়ানা দেন। সভা শেষে সোমবার রাতের গাড়িতে আবার প্রায় সবাই বাড়ি ফিরবেন।

মীর হেলাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা