Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

‘ঘুষের টাকায়’ কোটিপতি সাবেক পুলিশ সার্জেন্টের কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১৬:৫২
‘ঘুষের টাকায়’ কোটিপতি সাবেক পুলিশ সার্জেন্টের কারাদণ্ড

প্রতীকী ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় চট্টগ্রামে পুলিশের সাবেক এক সার্জেন্টকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে মোট ৮৯ লাখ টাকা জরিমানা পরিশোধের আদেশ দিয়েছেন।

ঘুষ-দুর্নীতির মাধ্যমে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও দুদককে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে মামলাটি হয়েছিল পুলিশ সার্জেন্ট বেলায়েত হোসেনের বিরুদ্ধে।

আজ বৃহস্পতিবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মোহাম্মদ মিজানুর রহমান এ রায় দিয়েছেন বলে জানালেন দুদকের পিপি মোহাম্মদ রেজাউল করিম রনি।

দণ্ডিত বেলায়েত হোসেনের বাড়ি নোয়াখালী জেলায়। বর্তমানে অবসরে থাকা বেলায়েত আগে সিএমপিতে কর্মরত ছিলেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে ছিলেন না। আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন।

মামলার নথিতে উল্লেখ আছে, ২০০৯ সালে দুদকের দেওয়া নোটিসের জবাবে বেলায়েত হোসেন তার নিজের নামে ৮৫ লাখ ৭৮ হাজার ২৮৪ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য দিয়েছিলেন। দুদকের যাচাইয়ে তার নামে পাওয়া যায় ১ কোটি ৫১ লাখ ৬১ হাজার ৪৬৩ টাকার সম্পদ। ৬৫ লাখ ৮৩ হাজার ১৭৯ টাকার সম্পদের তথ্য তিনি দুদকের কাছে গোপন করেন। এ ছাড়া দুদকের যাচাইয়ে বেলায়েতের মোট ৯৮ লাখ ১ হাজার ৩০৭ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ শনাক্ত হয়।

আরও পড়ুন

সিলিন্ডারের দাম বাড়ায় কমেছে ক্রেতা, নির্ভরতা ইলেকট্রিক চুলায়

০৮ অক্টোবর ২০২৬

পুলিশে চাকরির সুবাদে ‘দুর্নীতিমূলক কর্মকাণ্ড ও সরকারি ক্ষমতার অপব্যবহারের’ মাধ্যমে বেলায়েত এসব সম্পদ অর্জন করে বলে মামলায় অভিযোগ করে দুদক।

২০০৯ সালের ২০ জুলাই বেলায়েতের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২-এর সহকারী পরিচালক মোহাম্মদ মনজুর আলম মামলা করেন। ২০১১ সালের ২৩ অক্টোবর আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মোট ১০ জনের সাক্ষ্য নিয়ে আজ এ রায় দেওয়া হলো।

দুদকের পিপি মোহাম্মদ রেজাউল করিম রনি জানালেন, দুদক আইনের ২৭ (১) ধারায় আসামিকে ৩ বছর কারাদণ্ড ও ৮৯ লাখ ২৭ হাজার ৭৪২ টাকা জরিমানা করা হয়েছে। দুদক আইনের ২৬(২) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা ও আনাদায়ে ৬ মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

পুলিশ সার্জেন্টঘুষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের