Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রামে স্বামীকে খুনের দায়ে স্ত্রীর যাবজ্জীবন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১৭:৩২
চট্টগ্রামে স্বামীকে খুনের দায়ে স্ত্রীর যাবজ্জীবন

গ্রাফিকস: আগামীর সময়

চট্টগ্রামে স্বামীকে হত্যার অভিযোগ প্রমাণ হওয়ায় এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

আজ সোমবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ নিষ্কৃতি হাগিদক এ রায় দিয়েছেন বলে জানালেন বেঞ্চ সহকারী মোহাম্মদ ওমর ফুয়াদ।

দণ্ডিত হোসনে আরা বেগম চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার লাভ লেইন ঝাউতলা এলাকার মৃত দিল মোহাম্মদের মেয়ে। তার স্বামী মৃত হেলাল উদ্দিনের বাসা ছিল নগরীর এনায়েতবাজার বাটালি রোডে। রায় ঘোষণার সময় হোসনে আরা আদালতে হাজির ছিলেন।

২০০৯ সালের ৯ মে সকালে তালাবদ্ধ নিজ বাসা থেকে হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, প্রতিবেশীরা রাতে তাদের বাসা থেকে হেলাল ও তার স্ত্রী হোসেন আরার মধ্যে ঝগড়ার শব্দ শুনতে পেয়েছিলেন। সকালে উঠে তারা হোসনে আরা বেগমকে না দেখে এবং তালাবদ্ধ বাসার ভেতরে হেলালকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

এ ঘটনায় কোতোয়ালী থানার এসআই মোহাম্মদ সাহাবউদ্দিন খান মামলা করেন। পরে গ্রেপ্তার করা হয় হোসনে আরাকে। তদন্তের পর পুলিশের দাখিল করা অভিযোগপত্রে বলা হয়, হেলাল উদ্দিনের প্রথম সংসারে তিন ছেলে আছে। হোসনে আরাও বিবাহিত ছিলেন। এরপরও তারা দুজন আবার বিয়ে করেন। বিয়ের পর থেকে হোসনে আরা তার স্বামী হেলালকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এজন্য হেলাল প্রায় দেড় মাস নিরুদ্দেশ ছিলেন।

খুঁজে পাওয়ার পর হোসনে আরা তাকে বাসায় নিয়ে আসেন। সেদিন রাতেই তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে হোসনে আরা স্বামী হেলালকে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করেন। ঘটনাস্থলেই হেলালের মৃত্যু হয়। এরপর হোসনে আরা বেগম দরজায় তালা দিয়ে আত্মগোপনে চলে যান।

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ ওমর ফুয়াদ আগামীর সময়কে জানালেন, আসামি হোসেন আরার বিরুদ্ধে অভিযোগ গঠনের পর আটজনের সাক্ষ্য নিয়ে যুক্তিতর্ক শেষ করে আদালত আজ এ রায় দিলেন। রায়ের পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

স্বামীকে হত্যাযাবজ্জীবনস্বামীকে খুন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা