Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

পাড়ার সুনীল সেলাই করতেন আশীষ-আসলাম-কামালদের প্যান্ট

প্রণব বল. চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১৭:৩৪
পাড়ার সুনীল সেলাই করতেন আশীষ-আসলাম-কামালদের প্যান্ট

অরবিট টেইলার্সের মালিক সুনীল কান্তি দে

চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে দূরত্ব পৌনে এক কিলোমিটার। বিখ্যাত আসকারদিঘির পশ্চিম পাড়ে একটি ছোট্ট দোকান। উপরে টিন, পাশে বাঁশের বেড়া। দোকানে থরে থরে সাজানো থাকতো ফুটবলারদের জার্সি ও প্যান্ট। নাম অরবিট টেইলার্স।

আগে দোকানের সাইনবোর্ড ছিল। পরে ঝড়ে উড়ে গেছে। এরকম ভাঙাচোরা জরাজীর্ণ দোকানটিতে একসময় পা পড়েছিল নামিদামি ফুটবলাদের। আশীষ ভদ্র, শেখ আসলাম, টুটুল, এফ আই কামাল, সাব্বির আরও অনেকে। প্রায় ৪০ বছর আগে তারা ছিলেন জাতীয় ফুটবল দলের তারকা।

দোকানের মালিক সুনীল কান্তি দে। সত্তর, আশির দশকের এত এত তারকা ফুটবলার দোকানটিতে এসে বসে থাকতেন নিজের অর্ডার করা প্যান্টের জন্য। দোকানটিতে দেশের নামকরা এত ফুটবলারদের ভিড় হওয়ার একটাই কারণ-নিখুঁত সেলাই ও ফিটিং। তখনকার সেই সেলাই মেশিনটি নিয়ে এখনও পুরনো স্মৃতি বয়ে বেড়াচ্ছেন সুনীল। আয়ও নেই আগের মতো। এ নিয়ে আক্ষেপও নেই তার।

আরও পড়ুন

তাছলিমা মাঝি হাল ধরেছেন সংসারের বৈঠায়

২৬ জুন ২০২৬

পুরোনো সেই দিনের কথা তুলতেই সত্তরোর্ধ্ব সুনীলের চোখেমুখে আলোর আভা। ফিরে যান সেই সোনালি অতীতে, যখন ফুটবল ছিল দেশের কোটি মানুষের বিনোদনের বড় ইভেন্ট। ‘তখন ফুটবলের উন্মাদনা চারদিকে। ক্লাব ফুটবল, চট্টগ্রাম ও ঢাকার লিগ মানে আবেগ-উত্তেজনায় ভরা। আমার ফুটবলের প্রতি ভালোবাসা ছিল। হালিশহরে পাড়ার ছেলেদের সঙ্গে খেলতাম। ওখানকার দু একজন পরে স্টিল মিল দলে খেলেছে’, সুনীলের স্মৃতিচারণ।

মধ্যম হালিশহরে জন্ম নেওয়া সুনীল দে ১৯৭৭ সালের দিকে আসকারদিঘির পশ্চিম পাড়ে টেইলার্সের দোকান খুলে বসেন। অরবিট নামটি ঠিক করে দেন তার পরিচিত একজন। ওই লোকের নাম এখন মনে নেই সুনীলের। এর আগে হালিশহরে জালাল উদ্দিন নামে একজনের অধীনে টেইলারিং কাজ শিখেছেন। মাঝখানে কক্ষচ্যুত হয়ে কিছুদিন মোটরপার্টসের দোকান করেছিলেন বারিক বিল্ডিং মোড়ে। এর পর অরবিট টেইলার্সের মাধ্যমে আবারও ফিরে আসেন সেলাইয়ের পেশায়, যাকে চট্টগ্রামের ভাষায় বলা হয় দর্জি।

সুনীল বললেন, ‘সত্তরের দশকের শেষ দিকে স্টিল মিল দলের কয়েকজনের প্যান্ট সেলাই করি। তাদের মধ্যে ছিলেন সুবাস দাশ, নিরঞ্জন চক্রবর্তীরা। এ ছাড়া আসকারদিঘির পাড়ে থাকা প্লেয়ারদের প্যান্টও নিয়মিত সেলাই করতাম। এভাবে একসময় নাম হয়ে যায়। তখন বড় বড় প্লেয়াররা আসতে শুরু করেন। শাহেদ আজগর চৌধুরীর স্টার ক্লাবের শটর্স বানিয়ে বেশি নামডাক হয়।’

তখন চট্টগ্রামে প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগের জমজমাট ফুটবল লিগ হতো। ওই লিগে খেলতে আসতেন ঢাকার ফুটবলাররা। আসলাম, এফ আই কামাল, আশীষ ভদ্র, সত্যজিত দাস রূপু আরও পরে সাব্বিরের মতো তারকারা।

আরও পড়ুন

হরমুজ পাড়ি দিয়ে আসছে লাখ টন জ্বালানি তেল

২৬ জুন ২০২৬

সুনীলের ভাষ্য, ‘একদিন ঢাকা থেকে একটি প্যান্ট নিয়ে এলেন আশীষ ভদ্র। ওটা ফিট হচ্ছিল না তার। কিন্তু আমি পারব কিনা তা নিয়ে তার দ্বিধাদ্বন্দ্ব ছিল। সেটা করে দেওয়ার পর ফিটিং দেখে খুশি হলেন। এরপর তার অনেক প্যান্ট সেলাই করেছি।’

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশীষ ভদ্র কিংবা এফ আই কামালদের মনে এখনো উজ্জ্বল উপস্থিতি অরবিটের সুনীলের নাম। আশীষ ভদ্র জানালেন, বেশ ট্যালেন্ট ছিলেন সুনীল। একজন দুজনের প্যান্ট সেলাই করতে করতে তার অনেক নামডাক হয়ে যায়। তখন ফুটবল কিংবা অন্যান্য খেলার প্যান্ট, ট্রাউজার মানেই অরবিট।

একই সময়ে ঢাকার ফুটবলারদের সেলাই ঘর ছিল ঢাকা স্টেডিয়াম মার্কেটের সিরাজ টেইলার্স। কিন্তু ওখানে ভিড় হয়ে যেত। এর বিকল্প হিসেবে চট্টগ্রামে সুনীলের নাম ছড়িয়ে পড়ে বলে জানান তখনকার ফুটবলাররা।

একসময় কত গিয়েছি ওই দোকানে। তার মতো প্যান্ট কেউ সেলাই করতে পারতো না চট্টগ্রামে। দারুণ ফিটিংস।

চট্টগ্রাম স্টেডিয়াম সংলগ্ন আসকারদিঘির পাড়। বলা যায় অনেকটা স্টেডিয়াম পাড়া। ওই পাড়ার জাতীয় দলের ফুটবলার টিপু, গোলরক্ষক খোকন, বাবুল দেব, মাহবুবরা একসময় নিয়মিত খেলতেন লিগে। তাদের মাধ্যমেও ফুটবলাররা আসতেন সুনীলের দোকানে।

জাতীয় দলের সাবেক আরেক তারকা এফআই কামাল। সুনীল দে এবং অরবিট টেইলার্স এখনও আছে শুনে নষ্টালজিক হয়ে পড়লেন, ‘একসময় কত গিয়েছি ওই দোকানে। তার মতো প্যান্ট কেউ সেলাই করতে পারতো না চট্টগ্রামে। দারুণ ফিটিংস।’

তবে এত এত সুনামের মাঝে সুনীলের বিরুদ্ধে বড় অভিযোগ সঠিক সময়ে ডেলিভারি দিতে না পারা। সেটির ভুক্তভোগী এফ আই কামালও। শুধু সেলাই নয়, খেলোয়াড়দের সঙ্গে আড্ডায়ও মেতে থাকতেন সুনীল। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গিয়েছিল তার। এফ আই কামালের কথা উঠতেই সুনীল বললেন, ‘তিনি চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিল (কেপিএম) হাইস্কুল থেকে চট্টগ্রামে আসেন। তারপর লিগে খেলতেন। দুর্দান্ত প্লেয়ার ছিলেন।’

আরও পড়ুন

আট কর্মকর্তার ৯ বছরের তদন্তেও মেলেনি খুনের প্রমাণ, আসামিদের অব্যাহতি

২৫ জুন ২০২৬

শেখ আসলাম, জনি, মুন্না, চুন্নুদের প্যান্টও বানিয়েছেন সুনীল। তখন আসলাম চট্টগ্রাম কাস্টমসে খেলতেন। সবার সঙ্গে সম্পর্কের কারণে চট্টগ্রাম স্টেডিয়ামে খেলা দেখতে টিকিট লাগতো না সুনীলের। রয়েছে মজার স্মৃতিও। বললেন, ‘একবার চট্টগ্রাম মোহামেডানে বিদেশী একজন খেলবেন। তখন ঢাকায় খেলছেন তিনি। আমাকে বলা হলো টিভিতে দেখে তার মাপে প্যান্ট বানাতে। কারণ সময় কম। বানিয়ে ফেললাম। এভাবে সবার সঙ্গে সম্পর্ক। আমি প্যাভিলিয়নে বসে খেলা দেখতাম। টিকিট লাগতো না। খেলোয়াড়রা বলে দিতেন গেট কিপারদের।’

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার সমর্থক সুনীল দে এখনো অরবিট টেইলার্সে বসে সেলাইকাজ করেন। তবে ফুটবলের আকালের মতো শটর্স বা ট্রাউজার তৈরির তাগিদও নেই। ভাঙাচোরা দোকানে বসে অতীতের স্মৃতি হাতড়ে দেশের ফুটবলের জন্য আফসোস করেন সুনীল, ‘৯০-৯৫ সালের পর ফুটবল শেষ। অথচ কী এক জমজমাট উন্মাদনা ছিল তখন।’

সুনীলঅরবিট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি