Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

অর্থমন্ত্রী

জনগণের অসুবিধার কথা ভেবে জ্বালানির মূল্য সামান্য বাড়ানো হয়েছে

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১৮:১৪
জনগণের অসুবিধার কথা ভেবে জ্বালানির মূল্য সামান্য বাড়ানো হয়েছে

শুক্রবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী । ছবি : আগামীর সময়

জনগণের অসুবিধার কথা চিন্তা করে জ্বালানির মূল্য সামান্য বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘তেলের সংকট নেই এ কথা বলার সুযোগ নেই। সংকট তো আছে। এটা বাংলাদেশের না, সারা বিশ্বের সমস্যা। আমরা একমাত্র দেশ যে খুব দেরি করে বৃদ্ধি করেছি জ্বালানির মূল্য।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্দির হিসেবে নির্মিত ‘সরস্বতী জ্ঞান মন্দির’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। মন্দিরটির উদ্বোধন হয় শুক্রবার (২৪ এপ্রিল) সকালে। এ সময় মন্ত্রী দেশের চলমান জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিয়েও নানা প্রশ্নের জবাব দেন।

এসময় দেশে অস্থিতিশীলতা সৃষ্টি বা শৃঙ্খলা নষ্টের চেষ্টা করলে কারও ছাড় নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী। তিনি বলেছেন, ‘যারা স্থিতিশীলতা নষ্ট করবে, তারা যেই হোক, তাদের আইনের চোখে ছাড় নেই।’

লোডশেডিংয়ে গ্রাম ও শহরের বৈষম্যের বিষয়ে তিনি বললেন, ‘পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে সরকার। আমাদের সামর্থ্যের একটা সীমাবদ্ধতা রয়েছে। তবে যাতে লাইট বন্ধ না হয়, ফ্যাক্টরি বন্ধ না হয় সে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।’

অর্থমন্ত্রী দাবি করেন, ‘স্থিতিশীল, সংবেদনশীল একটি দেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।’

দেশে বিভিন্নস্থানে ছাত্রদল ও ছাত্রশিবিরের মুখোমুখি অবস্থান প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন, ‘সমাজে কিছু উচ্ছৃঙ্খল লোক থাকে। তাদের দল বলে কিছু নেই। দেশের আইন অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। আইনের বাইরে কেউ যাওয়ার সুযোগ নেই।’

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি প্রসঙ্গে তার স্পষ্ট বক্তব্য, ‘বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা-ছাত্রীরা লেখাপড়া করবে, এখানে দলীয়করণের কোনো সুযোগ নেই। বাইরের কেউ যাতে ঢুকতে না পারে, সেটাও নিশ্চিত করতে হবে।’

অর্থমন্ত্রী ব্যাংক খাতের পরিস্থিতি ব্যাখ্যা করেন, ‘আপনারা দেখেছেন, ২৩০ বিলিয়ন ডলার নিয়ে গেছে দেশ থেকে। ব্যাংকগুলো প্রায় ধ্বংস করে ফেলা হয়েছে লুটপাট করে। এই পরিস্থিতি থেকে উত্তরণের দায়িত্ব এখন বিএনপির ওপর এসে পড়েছে। এমন এক অবস্থায় আমরা দায়িত্ব পেয়েছি, যখন ব্যাংকগুলো কার্যত খালি, শেয়ারবাজার ধ্বংসপ্রাপ্ত। অনেক মানুষ তাদের জমা টাকা ব্যাংক থেকে তুলতে পারছেন না— এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না।’

‘এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে সময় লাগবে। আমরা চেষ্টা করছি পরিস্থিতি স্বাভাবিক করতে। বিএনপি সব সময় আর্থিক খাতে শৃঙ্খলা বজায় রেখেছে। অতীতের প্রতিটি বিএনপি সরকারের সময়ই আর্থিক খাতে শৃঙ্খলা ছিল, শেয়ারবাজারে স্থিতিশীলতা ছিল, সুশৃঙ্খল ছিল সামষ্টিক অর্থনীতিও। আমরা বিশ্বাস করি, এবারও তা সম্ভব হবে, তবে আমাদের একটু সময় দিতে হবে’— যোগ করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তার মতে, ‘হাটহাজারী একটি সম্প্রীতির এলাকা। এখানে মন্দির, মসজিদ,প্যাগোডা কিংবা গির্জা-যেকোনো ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সব ধর্মের মানুষ একসঙ্গে কাজ করে। গত কয়েক দিনে যে শ্মশান বা মন্দির সংস্কারের প্রস্তাব পেয়েছি, সেগুলো কোনো নির্দিষ্ট কমিটি থেকে নয়, বরং সাধারণ এলাকাবাসীর কাছ থেকে এসেছে। এটাই প্রমাণ করে এই এলাকার মানুষ কতটা সম্প্রীতিময়।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।

আমির খসরু মাহমুদ চৌধুরীঅর্থ ও পরিকল্পনামন্ত্রীতেলের সংকটতেলের মূল্য বৃদ্ধিজ্বালানি তেল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ