মেরুদণ্ড দিবসে চট্টগ্রামে র্যালি

ছবি: আগামীর সময়
বিশ্ব মেরুদণ্ড দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে একটি সচেতনতামূলক র্যালি বের করেছে স্পাইন অ্যান্ড নিউরো কেয়ার ফাউন্ডেশন অব বাংলাদেশ। এ সময় মেরুদণ্ডের যত্ন এবং সুরক্ষার ওপর গুরুত্ব দেন অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা।
আজ শুক্রবার সকালে প্রবর্তক মোড় থেকে র্যালিটি শুরু হয়ে কাতালগঞ্জে শেষ হয়। এ সময় র্যালিতে ‘মেরুদণ্ডের যত্ন নিন, আজীবন সচল থাকুন’, ‘সুস্থ মেরুদণ্ড সমৃদ্ধ বাংলাদেশ’ ইত্যাদি স্লোগন সম্বলিত ফেস্টুন দেখা যায়।
র্যালিপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে ফাউন্ডেশনের আহ্বায়ক ও চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মাহফুজুল কাদের বলেন, প্রতিটি মানুষের উচিত মেরুদণ্ডের যত্ন নেওয়া। কীভাবে দাঁড়ালে কি করলে মেরুদণ্ড সুস্থ থাকবে, সচল থাকবে সে ব্যাপারে মানুষকে সচেতন করতে হবে। এ ছাড়া মেরুদণ্ডের সমস্যা হলে কোথায় যাবে এ বিষয়েও মানুষকে জানাতে হবে। ফাউন্ডেশন এসব কাজ করে যাচ্ছে।’
এ সময় জ্যেষ্ঠ সাংবাদিক জাহিদুল করিম কচি, রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী, রোটারিয়ান আবু নাসের, ইঞ্জনিয়ার হুমায়ুন কবির, গোলাম মোস্তাফা ইকবাল, ডা. সুমন কর প্রমুখ উপস্থিত ছিলেন।



