রাসায়নিক দুর্যোগ মোকাবেলায় নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ মহড়া
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ মহড়া— আগামীর সময়
রাসায়নিক দুর্যোগ মোকাবিলায় চট্টগ্রামে যৌথ মহড়া দিয়েছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিস। কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা বাড়াতে এ মহড়া বলে নৌবাহিনীর ভাষ্য।
আজ মঙ্গলবার নৌবাহিনীর চট্টগ্রামের ঈসা খান ঘাঁটিতে ‘সিচুয়েশন্যাল ট্রেনিং এক্সারসাইজ (এসটিএক্স)’ অনুষ্ঠিত হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪১ জন এবং নৌবাহিনীর ৪৫৫ জন সদস্য মহড়ায় অংশ নেন। এতে রাসায়নিক দুর্ঘটনার ফলে সৃষ্ট জরুরি পরিস্থিতি মোকাবিলা, দুর্ঘটনাস্থল নিরাপদ করা, ঝুঁকিপূর্ণ এলাকা নিয়ন্ত্রণ, রাসায়নিক পদার্থের বিস্তার রোধ, আক্রান্ত ও বিপদাপন্ন ব্যক্তিদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ ও অগ্নিনির্বাপণ কার্যক্রম অনুশীলন করা হয়।







