Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

বাবা-ছেলে নিহত

‘ঘুম ভাঙল দুঃসংবাদের ফোনে’

প্রণব বল, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১৫:৩৪
‘ঘুম ভাঙল দুঃসংবাদের ফোনে’

দুর্গাপদের পুত্রবধূ আন্নি সেনের কান্না। ছবি: আগামীর সময়

‘দোকান বন্ধ করে বাসায় ফিরেছি রাত করে। বাবা ও দাদা ততক্ষণে ঘুমিয়ে পড়েছেন। কথা হয়নি। আজ সকালে বাড়ি যাওয়ার কথা জানতাম। আমার ঘুম ভাঙল সকালে দুঃসংবাদের ফোনে’, আক্ষেপে পুড়ছিলেন হাজারি গলির ওষুধের দোকানি বাবলা মল্লিক। বাবা ও ভাইয়ের সঙ্গে শেষ কথাও হয়নি।

মঙ্গলবার সকাল ৯টার দিকে শাহ আমানত তৃতীয় সেতুর দক্ষিণ প্রান্তে পিকআপের ধাক্কায় মারা যায় মোটরসাইকেল আরোহী বিধান মল্লিক (৪২) ও তার বাবা দুর্গাপদ মল্লিক (৭৫)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘরের সামনে আর্তনাদ করছিলেন বিধানের ছোট ভাই বাবলাসহ স্বজনরা।

বিধান দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক। প্রতিদিন নগরের পাথরঘাটার বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে কোরিয়ান ইপিজেড সংলগ্ন স্কুলটিতে আসা যাওয়া করতেন। আজ বাবাকে নিয়ে গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার সিংহরা যাচ্ছিলেন। সকাল সাড়ে ৮টায় ঘর থেকে রওনা হন তারা।স্বজনকে জড়িয়ে বাবলা মল্লিকের কান্না। ছবি: আগামীর সময়

যে তিন্নি কিছুক্ষণ আগে স্বামী ও শ্বশুরকে বিদায় দিয়েছিলেন তিনি কিছুতেই মানতে পারছিলেন না এমন মৃত্যু। বুকফাটা আর্তনাদে ভারী হয়ে আসে হাসপাতালের পরিবেশ, ‘কেন আমার এমন সর্বনাশ হলো। আমার ছেলেমেয়েদের কে দেখবে?’

দুই মেয়ে এক ছেলের বাবা বিধান। বড় মেয়ে পড়ে পঞ্চম শ্রেণিতে। ছেলের বয়স সাড়ে ৪ বছর। তারা তখনো বাসায়, জানে না তাদের বাবা, ঠাকুরদা আর নেই।

আরও পড়ুন

বৃদ্ধ বাবাকে বাইকে নিয়ে যাচ্ছিলেন গ্রামে, পথে প্রাণ গেল দুজনের

০২ জুন ২০২৬

বাবলার স্ত্রী আন্নি সেন কাঁদতে কাঁদতে বলছিলেন, ‘সকালে দুজন একসাথে হাসিমুখে ঘর থেকে বের হয়েছে। কিছুক্ষণের মধ্যে এমন খবর। আমরা বিশ্বাস করতে পারছি না।’

বিধান ১৪ বছর ধরে দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তার সহকর্মী দেবাশীষ সেন, মো. ইমরান ছুটে এসেছেন হাসপাতালে। দেবাশীষের ভাষ্য, ‘কতবার তার মোটরসাইকেলে চড়ে স্কুলে যাওয়া আসা করেছি। কখনো বেপরোয়া চালাতেন না। কিন্তু আজ তাকে প্রাণ দিতে হলো।’

ছবি: আগামীর সময়বাবলা কোনোভাবেই মানতে পারছিলেন না। ‘বাড়িতে একটা পূজা দেওয়ার কথা ছিল। এ জন্য বাবা ও দাদা যাচ্ছিলেন। তা আগে থেকেই জানতাম। বিকেলে ফিরে আসার কথা ছিল। আর ফিরল না।’

বিধানের মা স্বপ্না মল্লিকও স্বামী সন্তানের দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন। তিনি শুধু বলছিলেন, ‘আমি ছেলে ও স্বামীকে না নিয়ে ঘরে যাবো না।’

দুজনের চিকিৎসা চলছে এমন সান্ত্বনা দিয়ে স্বজনেরা তাকে বাসায় পাঠিয়েছেন ছেলের স্ত্রী তিন্নির সঙ্গে। এক সড়ক দুর্ঘটনায় বউ শাশুড়ি দুজনেই বিধবা হলেন আজ।

সড়ক দূর্ঘটনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে