Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

বাঁশখালী

পানির স্রোতে ভেসে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১৫:৪৯
পানির স্রোতে ভেসে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

সংগৃহীত ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে একই ইউনিয়নের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে বাহারছড়া ইউনিয়নের রত্নপুর ও ইলশা গ্রামে আলাদা দুটি ঘটনা ঘটে।

নিহতরা হলো—ইলশা গ্রামের মফজল আহমেদের নতুন বাড়ির ওমানপ্রবাসী কামাল উদ্দিনের ছেলে মো. আশিক (১১) এবং রত্নপুর গ্রামের উনদুনী বর বাড়ির মো. আনোয়ারের দ্বিতীয় ছেলে মো. মিরাজ (৫)।

স্থানীয় বিএনপি নেতা দেলোয়ার আজিম জানালেন, আশিক নিরাপদ আশ্রয় থেকে বাড়িতে ফিরছিল। পথে পানির স্রোতে ভেসে যায় সে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরাজের প্রতিবেশী মো. দিদার জানালেন, মিরাজ তার ভাইপোর ছেলে। অন্য শিশুদের সঙ্গে পানি দেখতে গিয়েছিল। পথে স্রোতে পড়ে ভেসে যায় মিরাজ। পরে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন।

আগে থেকেই ভয়াবহ পরিস্থিতি

বাঁশখালী উপজে ইতিমধ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী, বাঁশখালী উপজেলার ১৫টি ইউনিয়নের ২১২টি গ্রামের অধিকাংশই তখন থেকে পানির নিচে। বাহারছড়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় কোথাও হাঁটু, কোথাও কোমর, আবার কোথাও গলাসমান পানি জমে ছিল।

বাহারছড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য কামরুল আলম চৌধুরী জানিয়েছিলেন, এই ইউনিয়নের অধিকাংশ বাড়িঘর পানির নিচে চলে গেছে। পাকা দালান ছাড়া কাঁচা, টিনসেড ও মাটির ঘরগুলো পুরোপুরি ভাসছিল পানিতে আর পানি কমার বদলে বাড়ছিল বলে জানিয়েছিলেন তিনি।

স্থানীয়দের ভাষ্য, হঠাৎ পাহাড়ি ঢল নেমে আসায় প্রস্তুতির সুযোগ পাননি কেউ। নলকূপ ডুবে যাওয়ায় দেখা দিয়েছিল সুপেয় পানির সংকট, বিদ্যুৎ না থাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল যোগাযোগ।

ছনুয়া গ্রামের আনোয়ারুল উলুম মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ ইলিয়াসের ভাষ্য, পশ্চিম বাঁশখালীর পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম জলকদর খাল দখল ও ভরাট হয়ে যাওয়া, স্লুইস গেট অকার্যকর হয়ে পড়া এবং মাছের ঘেরের কারণে দেওয়া বাঁধের কারণে পানি নামতে না পারাই এই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার মূল কারণ।

এর মধ্যেই বঙ্গোপসাগরের বেড়িবাঁধ ভেঙে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে উপকূলীয় এলাকায়।

বাঁশখালীশিশুমৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির