Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

‘বাদ্যযন্ত্র বাজিয়ে মানুষকে আনন্দ দেওয়ার মাঝেই আমার সুখ’

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ২১:৫০
‘বাদ্যযন্ত্র বাজিয়ে মানুষকে আনন্দ দেওয়ার মাঝেই আমার সুখ’

ছবি: আগামীর সময়

বেহালার মিষ্টি সুর ভেসে উঠতেই মেলার ভিড়ের মধ্যে কেমন যেন এক আলাদা সাড়া পড়ে। কেউ থেমে যায়, কেউ মোবাইল বের করে ভিডিও করতে থাকে। আবার কেউ সুরের টানে এগিয়ে আসে একটু কাছ থেকে দেখার জন্য। সুরের এই অদ্ভুত আকর্ষণ যেন পথচলতি মানুষকেও আটকে দেয়। আর এই সুরের উৎস মো. সালাহউদ্দিন।

ঢাকা থেকে আসা এই বেহালা বাদককে চেনেন মেলার নিয়মিত দর্শনার্থীরা। কারণ, তিনি নতুন কেউ নন; টানা প্রায় ৪০ বছর ধরে ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার মেলায় আসছেন। বছরের পর বছর ধরে তার বেহালার সুর যেন এই মেলারই এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।

তবে তার বেহালাটি একটু ভিন্ন। এটি প্রচলিত বেহালা নয়, বরং একতারার আদলে তৈরি এক ধরনের বিশেষ বাদ্যযন্ত্র। নিজ হাতে কাঠ, তার আর সহজ কিছু উপকরণ দিয়ে তিনি এই যন্ত্র তৈরি করেন। প্রতিদিন ১০ থেকে ১২টি পর্যন্ত এমন যন্ত্র বানাতে পারেন তিনি। প্রতিটির দাম রাখেন সাধারণ মানুষের নাগালের মধ্যেই প্রায় ১০০ টাকা।

সালাহউদ্দিন বলেছেন, ‘এই মেলা আমার কাছে শুধু রোজগারের জায়গা না। আমি যখন বাজাই, দেখি মানুষ থেমে যায়, হাসে, ভিডিও করে ওই আনন্দটাই আমাকে সবচেয়ে বেশি তৃপ্তি দেয়। মানুষকে আনন্দ দেওয়ার মাঝেই আমার সুখ।’

তার কথার সত্যতা মেলে মেলার ভিড়েই। কেউ দাঁড়িয়ে মন দিয়ে শুনছে, কেউবা নিজের শৈশবের স্মৃতির সঙ্গে মিল খুঁজে নিচ্ছে। আবার অনেকেই আগ্রহ নিয়ে কিনে নিচ্ছেন তার তৈরি বাদ্যযন্ত্র। যেন একটু হলেও সেই সুরকে নিজের করে নেওয়া যায়।

মেলার অন্য প্রান্তে গেলেই শোনা যায় বাঁশির সুর। সেই সুরের মালিক কুমিল্লা থেকে আসা নারায়ণ সরকার। তিনিও নতুন নন, ৩২ বছর ধরে এই মেলায় বাঁশি বিক্রি করছেন। তার ছোট্ট দোকানে সাজানো রয়েছে ছোট-বড় মিলিয়ে ১৩ ধরনেরও বেশি বাঁশি। দামও বিভিন্ন রকম ২০ টাকা থেকে শুরু করে ৬০০ টাকা পর্যন্ত।

নারায়ণ সরকার জানান, শিশু-কিশোররাই বেশি আগ্রহ নিয়ে বাঁশি কিনে। তবে বড়রাও কম যায় না। অনেকেই শখ করে কিনে নেয়। আসলে সুরের প্রতি মানুষের টান তো সবসময়ই থাকে।

পাশেই দাঁড়িয়ে বাঁশি কিনছিলেন চাকরিজীবী আসাদ উদ্দিন। বাঁশিটি হাতে নিয়ে তিনি বলেছেন, ‘ছোটবেলায় গ্রামে গেলে প্রায়ই বাঁশির সুর শুনতাম। এখন আর সেই পরিবেশ নেই। তাই নিজেই চেষ্টা করছি আবার সেই অনুভূতিটা ফিরিয়ে আনতে।’

মেলার আরেক কোণে দেখা মেলে নওগাঁ থেকে আসা বাবুল মণ্ডলের। তিনি ঢোল ও তবলা তৈরি ও বিক্রি করেন। নিজের হাতে তৈরি এসব বাদ্যযন্ত্রের মধ্যে শিশুদের জন্য রয়েছে ২০০ থেকে ৩০০ টাকার ছোট ঢোল-তবলা। আর বড়দের জন্য আছে ৩ হাজার থেকে ৪ হাজার টাকার উন্নত মানের যন্ত্র।

ঢোলের তালে তালে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। প্রতিটি আঘাতে যেন ভেসে ওঠে গ্রামবাংলার চিরচেনা ছন্দ। তার দোকানের সামনে দাঁড়িয়ে অনেকেই তাল মিলিয়ে হাত নেড়ে বা মাথা দুলিয়ে উপভোগ করেন সেই সুর।

পুরো মেলাজুড়েই যেন ছড়িয়ে আছে সুরের এক অদ্ভুত মায়া। হাঁটতে হাঁটতে হঠাৎ একতারা-বেহালার সুর, একটু পরেই বাঁশির টান, আবার কোথাও ঢোলের ছন্দ সব মিলিয়ে তৈরি হয় এক অনন্য পরিবেশ। এই সুরই ডেকে আনে মানুষকে, তৈরি করে ভিড়, জাগিয়ে তোলে স্মৃতি আর অনুভূতি।

এই মেলায় শুধু কেনাবেচা হয় না; এখানে বিক্রি হয় আনন্দ, ছড়িয়ে পড়ে অনুভূতি, আর জীবনের ছোট ছোট সুখগুলো খুঁজে পান শিল্পীরা। তাদের কাছে বাদ্যযন্ত্র শুধু পেশা নয়, বরং মানুষের মুখে হাসি ফোটানোর এক মাধ্যম।


বাদ্যযন্ত্রমানুষসুখ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের