Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

নির্বাচন নিয়ে পরিবহন শ্রমিকদের দুপক্ষে সংঘর্ষ, সড়ক অবরোধ

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১৯:৩০
নির্বাচন নিয়ে পরিবহন শ্রমিকদের দুপক্ষে সংঘর্ষ, সড়ক অবরোধ

(ছবি : রনি দে, আগামীর সময়)

চট্টগ্রামে নির্বাচনকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের দু’পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নির্বাচনের ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হলে শ্রমিকদের মধ্যে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা নগরীর বিভিন্ন রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

আজ মঙ্গলবার বিকেল থেকে ভোটগ্রহণ নিয়ে নগরীর ঈদগাহ-বৌবাজার থেকে কদমতলী পর্যন্ত এলাকায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি। সড়ক অবরোধের কারণে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

পূর্বাঞ্চলীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আওতাভুক্ত চট্টগ্রাম আন্তঃজিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পদে নির্বাচন চলছিল। নগরীর ঈদগাহ এলাকার হালিশহর রোডের দুলহান কমিউনিটি সেন্টারে।

ফেডারেশনের নির্বাচন উপকমিটির সদস্যরা জানালেন, মোট ভোটার ৩৫৬১ জন। সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক শ্রমিক ভোট দেন। এরপর শ্রমিকরা দুই সভাপতি প্রার্থীর পক্ষে বিভক্ত হয়ে পড়েন।

আরও পড়ুন

চট্টগ্রাম কাস্টমস ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে তুলছে

২৫ আগস্ট ২০২৬

চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মুসা বললেন, ‘যেখানে ভোট চলছিল সেটা ডবলমুরিং থানা এলাকায়। সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের কারণে ভোটগ্রহণ দুপুর থেকে বন্ধ আছে। পুলিশ সেখানে অবস্থান করছে। শ্রমিকদের আরেকগ্রুপ সদরঘাটের কদমতলীতে এসে অবরোধ করেছে। নেতারা বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত করার চেষ্টা করছেন।’

ফেডারেশনের নির্বাচন উপকমিটির প্রধান অলি আহমদ বললেন, ‘ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে আমরা মিটিং করে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’

নগরীর সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বললেন, ‘দুলহান কমিউনিটি সেন্টারে শ্রমিকদের দুপক্ষের মধ্যে ঝামেলা হয়। তখন কে বা কারা গুজব রটিয়ে দেয় একজন সভাপতি প্রার্থীর সমর্থক চার শ্রমিক নিহত হয়েছেন। এতে ভোটকেন্দ্র থেকে কদমতলী পর্যন্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুভপুর বাসস্ট্যান্ডে রাস্তায় আড়াআড়ি করে বাস রেখে বিক্ষোভ করছেন শ্রমিকরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।’

শেষ খবর পাওয়া পর্যন্ত নগরীর আরও কয়েকটি এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন। নগরীর বিভিন্ন অংশে যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী লোকজন।

চট্টগ্রাম
    শেয়ার করুন:
    Advertisement
    বঙ্গোপসাগরে ১৩ জেলেকে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৫

    বঙ্গোপসাগরে ১৩ জেলেকে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৫

    ২৪ আগস্ট ২০২৬, ২২:১০

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    ২৪ আগস্ট ২০২৬, ২২:৫৯

    ধর্ষণের শিকার শিশুটির সন্তানের বাবা সেই মাদ্রাসা শিক্ষকই

    ধর্ষণের শিকার শিশুটির সন্তানের বাবা সেই মাদ্রাসা শিক্ষকই

    ২৪ আগস্ট ২০২৬, ২০:৫৪

    ‘দুজন ইয়াবাখোর নাকি একে একে চারজনকে মারছে, এটা হয়!’

    ‘দুজন ইয়াবাখোর নাকি একে একে চারজনকে মারছে, এটা হয়!’

    ২৪ আগস্ট ২০২৬, ২১:৫৫

    জামায়াতের ছায়া মন্ত্রিসভায় শফিকুর প্রধানমন্ত্রী, আযাদ স্বরাষ্ট্রমন্ত্রী

    জামায়াতের ছায়া মন্ত্রিসভায় শফিকুর প্রধানমন্ত্রী, আযাদ স্বরাষ্ট্রমন্ত্রী

    ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩৪

    জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন

    জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন

    ২৫ আগস্ট ২০২৬, ০২:৪৯

    গুদাম ভেঙে সার নিয়ে যাওয়া বিরাট সতর্কবার্তা

    গুদাম ভেঙে সার নিয়ে যাওয়া বিরাট সতর্কবার্তা

    ২৫ আগস্ট ২০২৬, ০৪:১৩

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৬

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    ২৫ আগস্ট ২০২৬, ১২:০৯

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    ২৫ আগস্ট ২০২৬, ১১:১৩

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    ২৫ আগস্ট ২০২৬, ১১:৪৩

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    ২৫ আগস্ট ২০২৬, ১১:০৯

    চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’

    চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’

    ২৫ আগস্ট ২০২৬, ০৪:১২

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:২৫

    নতুন নীতিমালার ভীতিতে সার সংকট

    নতুন নীতিমালার ভীতিতে সার সংকট

    ২৫ আগস্ট ২০২৬, ০৮:২৯

    advertiseadvertise