Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় অর্থনীতি

চট্টগ্রাম কাস্টমস ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে তুলছে

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৫:৩২
চট্টগ্রাম কাস্টমস ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে তুলছে

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা এবং খালাস না হওয়া ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউজ। বন্দর এলাকায় কনটেইনার জট কমানো, সার্বিক সক্ষমতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিলাম প্রক্রিয়াটি পরিচালনা করা হবে অনলাইনে ই-অকশনের মাধ্যমে।

চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন দুটি পৃথক ই-অকশনের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে বিশেষ ই-অকশন নাম্বার ১০/২০২৬-এর অধীনে ১০১টি লটে ২৯০টি কনটেইনার নিলামে তোলা হচ্ছে। এসব পণ্যের ক্ষেত্রে কোনো সংরক্ষিত মূল্য বা রিজার্ভড ভ্যালু রাখা হয়নি। এই কনটেইনারগুলোয় কেমিক্যাল, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, প্লাস্টিক স্ক্র্যাপ, চেস্ট ফ্রিজার, পাইপ, সুতা, কাপড়, সোলার মডিউল, লবণ, কাগজ, টাইলস, গৃহস্থালি পণ্য এবং ৮৬টি পুরনো খালি কনটেইনার রয়েছে।

কেমিক্যাল, যন্ত্রপাতি সুতা, কাপড়, লবণ কাগজ, টাইলস, গৃহস্থালি পণ্য ও ৮৬টি খালি কনটেইনার রয়েছে

অন্যদিকে ই-অকশন নম্বর ০৯/২০২৬-এর আওতায় ১০৯টি লটে ১৫২ কনটেইনার পণ্য বিক্রি করা হবে। এতে ক্যাপিটাল মেশিনারিজ, ফেব্রিক্স, পিভিসি ফ্লেক্স ব্যানার, এসির যন্ত্রাংশ, স্টেইনলেস স্টিল কয়েল, স্ক্যানার, ব্যাডমিন্টন র‍্যাকেট ও এলিভেটরসহ নানা ধরনের পণ্য রয়েছে।

আগ্রহী ক্রেতারা কাস্টমসের ই-অকশন পোর্টালে নিবন্ধন করে অনলাইনে দরপত্র জমা দিতে পারবেন। দরপত্র জমার সময় প্রস্তাবিত দরমূল্যের ন্যূনতম ১০ শতাংশ জামানতের স্ক্যান কপি আপলোড করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মূল কাগজপত্র জমা দিতে হবে। ই-অকশন নম্বর ০৯/২০২৬-এর দরপত্র ২৭ আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর বেলা ৩টা পর্যন্ত জমা দেওয়া যাবে। এর পণ্যগুলো ৩০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সরেজমিনে পরিদর্শনের সুযোগ রয়েছে এবং দরপত্র খোলা হবে ১৬ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টায়।

অন্যদিকে বিশেষ ই-অকশন নম্বর ১০/২০২৬-এর দরপত্র ২৭ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর বেলা ৩টা পর্যন্ত জমা দেওয়া যাবে। এই নিলামের পণ্যগুলো ৩০ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পরিদর্শন করা যাবে এবং দরপত্র খোলা হবে ২০ সেপ্টেম্বর বেলা ১১টায়। সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশ ২০২১-২৪-এর প্রযোজ্য শর্ত পূরণ সাপেক্ষে নিলাম করা এসব পণ্য খালাস নিতে হবে।

চট্টগ্রাম বন্দরকনটেইনারচট্টগ্রাম কাস্টমসএনবিআর
    শেয়ার করুন:
    Advertisement
    সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

    সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

    ২৪ আগস্ট ২০২৬, ১১:১৫

    নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

    নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

    ২৪ আগস্ট ২০২৬, ১১:১৪

    নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

    নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

    ২৪ আগস্ট ২০২৬, ১২:৫৫

    নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

    নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

    ২৪ আগস্ট ২০২৬, ১২:০৯

    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:২২

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

    ২৪ আগস্ট ২০২৬, ১২:৪৫

    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:২১

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:১৫

    বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

    বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

    ২৪ আগস্ট ২০২৬, ১৫:১১

    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:৫৭

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    ২৪ আগস্ট ২০২৬, ১৭:৪৪

    পরিচালকদের ২ লাখ কোটি টাকা ঋণে ৪২ ব্যাংকের হাঁসফাঁস

    পরিচালকদের ২ লাখ কোটি টাকা ঋণে ৪২ ব্যাংকের হাঁসফাঁস

    ২৪ আগস্ট ২০২৬, ০৯:৫৯

    বিনাবিচারে রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল আটকে রাখা বন্ধ করুন: এইচআরডব্লিউ

    বিনাবিচারে রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল আটকে রাখা বন্ধ করুন: এইচআরডব্লিউ

    ২৪ আগস্ট ২০২৬, ১৫:৫২

    ‘অর্থনৈতিক যুদ্ধে’ যুক্তরাষ্ট্রের সঙ্গীদের শায়েস্তা করতে কতটা সক্ষম ইরান?

    ‘অর্থনৈতিক যুদ্ধে’ যুক্তরাষ্ট্রের সঙ্গীদের শায়েস্তা করতে কতটা সক্ষম ইরান?

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:০০

    চীনের আবাসনখাতে সংকট চলছেই, শেষ হবে কবে?

    চীনের আবাসনখাতে সংকট চলছেই, শেষ হবে কবে?

    ২৪ আগস্ট ২০২৬, ১০:৪৪

    advertiseadvertise