Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

ফটিকছড়িতে প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১৮:১৬
ফটিকছড়িতে প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট

গ্রাফিকস: আগামীর সময়

চট্টগ্রামের ফটিকছড়িতে এক দুবাইপ্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় ঘরে থাকা দুই নারীকে অবরুদ্ধ করে রাখা হয়।

আজ বুধবার ভোরে উপজেলার সমিতির হাট ছাদেক নগর গ্রামের মোয়াজ্জেম কাজীর বাড়িতে এই ঘটনা ঘটে।

প্রতিবেশীর সঙ্গে বাড়িতে ঢোকার রাস্তা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে পুলিশের দাবি। বাড়ি থেকে স্বর্ণের, নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী দুর্বৃত্তরা নিয়ে গেছে বলে থানায় অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, দুবাইপ্রবাসী রিদুয়ানের বাড়িতে ভোর ৫টার দিকে অন্তত ৪০ জনের একটি দল বাড়িটিতে হানা দেয়। তাদের হাতে ছিল ধারালো অস্ত্র। অধিকাংশের মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। প্রথমে তারা আশপাশের কয়েকটি ঘর বাইরে থেকে বন্ধ করে দেয়। তারা দরজা জানালা কেটে ভেতরে ঢুকে। এ সময় বাধা দিতে গেলে প্রবাসীর মা রেনু আকতার ও স্ত্রীকে ধারালো অস্ত্র দেখিয়ে মেরে ফেলার হুমকি দেয়। তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

পরে দুই নারী পাশের অপর একটি কক্ষে আশ্রয় নিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। সেখান থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে ঘটনা পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।

ভুক্তভোগী রেনু আকতার থানায় অভিযোগ করেন, হামলাকারীরা নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ নানা সামগ্রী লুট করেছে। এ ছাড়া ঘরে ভাঙচুর চালায়।

ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান বললেন, বাড়িতে প্রবেশের রাস্তা নিয়ে এক প্রতিবেশীর সঙ্গে আগে তাদের বিরোধ ছিল। এ নিয়ে থানায় দেওয়ানি মামলা ছিল। এর জের ধরে ভোরে একপক্ষ বাড়িতে হামলা চালায়। এ বিষয়ে রিদুয়ানের পরিবার মামলা করেছে।

ফটিকছড়িপ্রবাসীলুটপাট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ষড়যন্ত্রকারী কারা

    ষড়যন্ত্রকারী কারা

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    পারস্য উপসাগরে প্রতিশোধের ঝড়

    পারস্য উপসাগরে প্রতিশোধের ঝড়

    পড়ার সময় টেবিল ল্যাম্পের অবস্থান কোথায় হবে

    পড়ার সময় টেবিল ল্যাম্পের অবস্থান কোথায় হবে